শুক্রবার, ০৮:৪০ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

চুরি করতে গিয়ে এসি চালিয়ে ঘুম, জাগাল পুলিশ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ১১৯ বার পঠিত

ফাঁকা বাড়িতে গিয়েছিলেন চুরি করতে। কিন্তু বাড়িতে এসি আছে দেখে তা চালিয়ে দিয়ে আরামে ঘুম দেন চোর। পরে তাকে পুলিশ তাকে ঘুম থেকে উঠিয়ে আটক করেছে। মজার এই ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের রাজধানী লখনউতে।

জানা গেছে, লখনউর ইন্দিরানগর থানা এলাকায় সুনীল পান্ডে নামের এক ব্যক্তির ফাঁকা বাড়িতে ঢুকে পড়ে চোর। সুনীল পান্ডে পেশায় চিকিৎসক। কাজের সূত্রে তিনি বারানসিতে থাকায় তাঁর বাড়ি ফাঁকা পড়েছিল। এই সুযোগে ঘরে ঢুকে পড়ে চোর। চুরির উদ্দেশ্যে বাড়ির সামনের গেট খুলে ভেতরে ঢোকে এবং ক্রমেই সে ড্রয়িং রুমে পৌঁছে যায়। এসি রয়েছে দেখে সেটা চালিয়ে দেয়। ঘর ঠান্ডা হতে শুরু করতেই চুরি করা বাদ দিয়ে ঘুমিয়ে পড়ে চোর।

এদিকে, প্রতিবেশীরা গেট খোলা দেখে বাড়ির মালিক ডাক্তার সুনীলকে ফোন করেন। পরে সুনীল বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থলে গিয়ে পুলিশ দেখতে পায় চোর ঘরে এসি চালিয়ে আরামে ঘুমাচ্ছে। পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।

ডিসিপি নর্থ জোন আর বিজয় শঙ্কর বলেন, চোর চুরির উদ্দেশ্য নিয়ে ঢুকেছিল এবং সে এসির ঠান্ডা বাতাসে ঘুমিয়ে পড়েছিল। এতটাই ঘুমে আচ্ছন্ন হয়ে যায় যে সে আর উঠতে পারেননি। প্রতিবেশীরা খবর দিলে তাকে আটক করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com