শুক্রবার, ০৮:২৪ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

গাজাবাসীকে ‘জোরপূর্বক বাস্তুচ্যুত না করা’ নিশ্চিত করার আহ্বান মিসরের প্রেসিডেন্টের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ১১৬ বার পঠিত

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি গাজা উপত্যকায় ফিলিস্তিনিরা তাদের যুদ্ধ-বিধ্বস্ত অঞ্চল থেকে বাস্তুচ্যুত না হয় তা নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার বেইজিংয়ে আরব নেতা এবং চীনা কর্মকর্তাদের একটি ফোরামকে তিনি এই আহ্বান জানান।

সিসি বলেন, ‘আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে গাজা উপত্যকায় দীর্ঘমেয়াদী মানবিক সহায়তা প্রদান এবং ইসরাইলি অবরোধের অবসানের জন্য আহ্বান জানাচ্ছি।’

তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে ‘ফিলিস্তিনিদের জোরপূর্বক তাদের ভূমি থেকে বিতাড়িত করার যে কোনো প্রচেষ্টা বন্ধ করার’ আহ্বান জানান।

চীন এই সপ্তাহে সিসি এবং অন্যান্য আরব নেতাদের একটি ফোরামের জন্য উদ্যোগ গ্রহণ করছে, যেখানে গাজার যুদ্ধ নিয়ে আলোচনার আশা করা হচ্ছে।

ইসরাইলি সেনাবাহিনী বুধবার গাজা উপত্যকা এবং মিসরের সীমান্তে কৌশলগত ফিলাডেলফি করিডোরের ‘অপারেশনাল নিয়ন্ত্রণের’ পাশাপাশি গাজা ও মিসরের মধ্যে সীমান্তের নিয়ন্ত্রণ নেয়ার পর সিসি এই মন্তব্য করেছেন।

ইসরাইলি বাহিনী ৭ মে মিসরের সাথে রাফাহ সীমান্ত ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নেয়ার কয়েক সপ্তাহ পরে যখন সুদূর-দক্ষিণ গাজা শহরে তাদের স্থল আক্রমণ শুরু করে তখন এই সীমান্ত এলাকার দখল নেয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com