শুক্রবার, ০৮:২৪ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

আজ সন্ধ্যায় কন্যাকুমারীতে ধ্যানে বসবেন মোদি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ১২১ বার পঠিত

ভারতে একের পর এক দফা পেরিয়ে শেষ দফার ভোটগ্রহণ শনিবার।আজ বৃহস্পতিবার সেই ভোটপ্রচারের শেষ দিন। এ কারণে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় কন্যাকুমারীতে ধ্যানে বসবেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সূত্রের খবর, মূল ভূখণ্ডের অদূরে যে শিলার ওপর বসে ধ্যান করেছিলেন দার্শনিক, ধর্মীয়-সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠাতা স্বামী বিবেকানন্দ, সেই ‘ধ্যানমণ্ডপম’-এ বসে ধ্যান করতে পারেন প্রধানমন্ত্রী।

আগামী ১ জুন লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণ। আট রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৭টি আসনে ভোটগ্রহণ ওই দিন। ওই দফাতেই ভোট রয়েছে মোদির কেন্দ্র বারনসিতে। ৪ জুন ভোটগণনা। শেষ দফার ভোটের জন্য প্রচার শেষ হবে ৩০ মে। প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর, ৩০ মে সন্ধ্যা থেকে ১ জুন সন্ধ্যা পর্যন্ত- দু’দিন বিবেকানন্দ রক মেমোরিয়ালে ধ্যানে বসবেন মোদি।

এর আগে, দু’বার লোকসভা নির্বাচনের প্রচার শেষেও আধ্যাত্মিক সফরে বেরিয়েছিলেন মোদি। ২০১৪ সালের লোকসভা ভোটের প্রচার শেষে গিয়েছিলেন কেদারনাথ। ২০১৯ সালে গিয়েছিলেন মহারাষ্ট্রের শিবাজির প্রতাপগড় দুর্গে। এ বার তিনি যাবেন দক্ষিণ ভারতে।

সারা ভারত ঘুরে তামিলনাড়ুর কন্যাকুমারীতে এসেছিলেন বিবেকানন্দ। মূল ভূখণ্ড থেকে ৫০০ মিটার দূরে একটি শিলায় বসে তিন দিন ধ্যান করেছিলেন তিনি। সেখানেই বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, আরব সাগরের মিলন হয়েছে। মনে করা হয়, সেখানেই আলোকপ্রাপ্ত হন বিবেকানন্দ। হিন্দু ধর্মে কথিত, যেখানে শিবের জন্য তপস্যা করেছিলেন পার্বতী, সেখানেই রয়েছে ওই শিলা। ওই শিলার উপর নাকি পার্বতীর পায়ের চিহ্নও রয়েছে। সেই শিলা- ‘ধ্যানমণ্ডপম’-এ ধ্যানে বসতে চলেছেন মোদি। ১ জুন ভোট রয়েছে বিহার, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, পঞ্জাব, ঝাড়খণ্ড, হিমাচলপ্রদেশ, ওড়িশা, চণ্ডীগড়ে।

খবর: আনন্দবাজার পত্রিকা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com