শুক্রবার, ১১:৫৮ পূর্বাহ্ন, ২১ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

বানভাসি মানুষের পাশে আবৃত্তিমেলা

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : শনিবার, ২ জুলাই, ২০২২
  • ৩৪৭ বার পঠিত

সিলেট সদর উপজেলায় ভয়াবহ বন্যা আক্রান্ত বানভাসি জনগণের পাশে দাঁড়িয়েছেন আবৃত্তিমেলা। তারা খাদিমপড়ার ৯ নাম্বার বস্তিতে ৮০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন  ।

আবৃত্তিমেলা পরিবারের সদস্য শামীমা চৌধুরীর নেতৃত্বে আজকের কার্যক্রম পরিচালনা করেছ আবৃত্তি শিল্পী সুমন্ত গুপ্ত, প্রীতম ভৌমিক, শ্রাবণ আচার্য্য এবং শ্রীবাস মন্ডা।

টানা বৃষ্টি কমে আসায় সিলেট অঞ্চলে বন্যার পানি ধীরে ধীরে কমতে শুরু করলেও দেশের মধ্যাঞ্চলের নদীর পানি বেড়ে বন্যা পরিস্থিতির অবনতির আভাস মিলছে। বাংলাদেশে সিলেট এবং সুনামগঞ্জ জেলায় মারাত্মক বন্যায় এখনো পানি বন্দী রয়েছে লাখ লাখ মানুষ। যাদের অনেকেই বাড়ি-ঘর ছেড়ে কাছাকাছি উঁচু জায়গায় আশ্রয় নিয়েছেন। খাবার ও বিশুদ্ধ পানির সংকটসহ আশ্রয়ের অভাবে চরম দুর্ভোগে পড়েছেন তারা।

আবৃত্তিমেলা পরিবারের একজন দিদার সরদার (হংকং)প্রকাশক ও সম্পাদক – সময়ের কণ্ঠধ্বনি এবং লায়ন্স ইন্টারন্যাশনাল ক্লাব ডিরেক্টর -৩১৫ বি ১ – বাংলাদেশ, ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠক(UAHR),পরিচালক ও উপদেষ্টা জাতীয় কবি পরিষদ (জাকপ)। । তিনি জানান- মানুষ মানুষের জন্য , এমনটাই প্রত্যাশা , ভালোলাগা ভালোবাসা !প্রিয় আবৃত্তিমেলার প্রিয়জন সহকর্মী বন্ধুরা সার্বিক ব্যবস্থাপনায় বিশিষ্ট আবৃত্তি প্রশিক্ষক ও আবৃত্তি শিল্পী মাহিদুল ইসলাম মাহি ভাই। তিনি আবৃত্তিমেলার পরিবারের সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com