বৃহস্পতিবার, ০৫:২৫ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

আ’লীগের দীর্ঘমেয়াদে ক্ষমতা ভোগের স্বপ্ন কখনোই পূরণ হবে না : মির্জা ফখরুল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ১১৯ বার পঠিত

বিরোধী নেতা-কর্মীদের ওপর জুলুম-নির্যাতন চালিয়ে আওয়ামী ডামি সরকার অবৈধ ক্ষমতা দীর্ঘমেয়াদে ভোগ করার যে স্বপ্ন দেখছে তা কখনোই পূরণ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন,‘জনভিত্তি নেই বলেই ৭ জানুয়ারি প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী এখন আরো বেশি বেসামাল ও জুলুমবাজ হয়ে উঠেছে। কতৃর্ত্ববাদী শাসনের দ্বারা রাষ্ট্রক্ষমতা আঁকড়ে রাখতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর তীব্র মাত্রায় দমন-পীড়ণ শুরু করেছে। আদালতকে দিয়ে মিথ্যা মামলায় সাজা প্রদানসহ জামিন নামঞ্জুর করে বিরোধী নেতা-কর্মীদের কারাগারে পাঠানো এখন অবৈধ আওয়ামী দখলদার সরকারের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। বনানী থানায় দায়েরকৃত ৪টি মিথ্যা ও বানোয়াট মামলায় ফরমায়েশী রায়ে অন্যায়ভাবে সাজাপ্রাপ্ত ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সহ-সাধারণ সম্পাদক রেজাউর রহমান ফাহিমের জামিন নামঞ্জুর ও কারাগারে পাঠানোর ঘটনা সেটিরই ধারাবাহিকতা।

জনগণ এখন গণবিরোধী সরকারের হিংস্র আচরণ ও নিষ্ঠুর দুঃশাসনে অতিষ্ঠ হয়ে উঠেছে। আর তাই জনগণ অবৈধ আওয়ামী সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠেছে। জনগণ এবং বিরোধী নেতা-কর্মীদের ওপর জুলুম-নির্যাতন চালিয়ে আওয়ামী ডামি সরকার অবৈধ ক্ষমতা দীর্ঘমেয়াদে ভোগ করার যে স্বপ্ন দেখছে তা কখনোই পূরণ হবে না।

সারাদেশে প্রতিনিয়ত আদালতকে দিয়ে বিএনপিসহ বিরোধী দল ও মতের মানুষদের জামিন নামঞ্জুরের মাধ্যমে কারান্তরীণ করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। সেইসাথে রেজাউর রহমান ফাহিমের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারসহ অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানান মির্জা ফখরুল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com