শুক্রবার, ০৭:৪৮ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জেরুসালেম-রিয়াদের মধ্যে স্বাভাবিককরণ চুক্তির মধ্যস্থতায় সৌদি বাইডেনের সহযোগী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ১১৬ বার পঠিত

সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভানকে সৌদি শহর ধাহরানে স্বাগত জানিয়েছেন। সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে।

রোববার ইসরাইলভিত্তিক সংবাদমাধ্যম দ্যা টাইমস অফ ইসরাইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সৌদি আরব সফর শেষে সুলিভানের ইসরাইলে যাওয়ার কথা রয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়, এক সিনিয়র মার্কিন কর্মকর্তা টাইমস অফ ইসরাইলকে বলেছেন যে- জেক সুলিভান ও ক্রাউন প্রিন্স জেরুসালেম এবং রিয়াদের মধ্যে একটি স্বাভাবিককরণ চুক্তির মধ্যস্থতার জন্য দীর্ঘস্থায়ী মার্কিন প্রচেষ্টা নিয়ে আলোচনা করবেন।

ওই মার্কিন কর্মকর্তা আরো বলেছেন, সুলিভান ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে দেখা করে রিয়াদে তার আলোচনার বিষয়ে আপডেট জানাবেন এবং রাফাতে ইসরাইলের পরিকল্পিত সামরিক অভিযান নিয়েও আলোচনা করতে দেখা করবেন।

এদিকে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসঙ্ঘ দফতরের (ইউএনআরডব্লিউএ) প্রধান শনিবার জানিয়েছেন যে- দু’ সপ্তাহ আগে ইসরাইলের সামরিক বাহিনী গাজার দক্ষিণাঞ্চলীয় রাফায় স্থল আক্রমণ শুরুর পর আনুমানিক আট লাখ লোক ওই স্থান থেকে সরে যেতে বাধ্য হয়েছে।

ইউএনআরডব্লিউএ’র প্রধান ফিলিপে লাজারিনি সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন যে আগেই বাস্তুচ্যূত অসামরিক লোকজন রাফা ত্যাগ করছেন এবং ‘ভাঙা ভবনগুলোসহ মধ্যবর্তী এলাকা ও খান ইউনিসের দিকে’ চলে যাচ্ছেন।

ইসরাইলের ঘনিষ্ঠতম মিত্র যুক্তরাষ্ট্র রাফায় সামরিক অভিযান সম্প্রসারিত করার বিরুদ্ধে আপত্তি জানিয়েছে। এই অভিযান শুরুর আগে থেকেই সেখানে ১৪ লাখ বেসামরিক ফিলিস্তিনি আশ্রয় নিয়ে আছে।

উল্লেখ্য, ফিলিস্তিনি সংগঠন হামাস গত বছরের ৭ অক্টোবর ইসরাইলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। এ সময়ে তারা প্রায় এক হাজার ১৭০ ইসরাইলিকে হত্যা এবং ২৫০ জনকে বন্দী করে। এখনো হামাসের কাছে ১২৮ জন বন্দী হিসেবে আটক রয়েছে।

এদিকে ৭ অক্টোবর ইসরাইল গাজায় প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করে যা এখনো চলছে। গাজায় ইসরাইলের অব্যাহত এ হামলায় ৩৫ হাজার ৩৮৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের অধিকাংশ নারী ও শিশু। আহত হয়েছে আরো ৭৯ হাজার ২৬১ ফিলিস্তিনি।
সূত্র : টাইমস অফ ইসরাইল

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com