শুক্রবার, ০৭:৪৭ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

ঈদ উপলক্ষে আমরা বাড়িতে রান্না করতাম না: মোদি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ১০২ বার পঠিত

মুসলিমদের সঙ্গে খুবই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বলে দাবি করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন ‘আমার অনেক মুসলিম বন্ধু আছে। ২০০২ সালের পর আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হয়েছিল। আমাদের পাড়ায় মুসলিম পরিবার থাকত। ঈদ উপলক্ষে আমরা বাড়িতে রান্না করতাম না। কারণ খাবার আসত আমাদের আশপাশের মুসলিম প্রতিবেশীদের কাছ থেকে। এমনকী আমাদের মহরমে তাজিয়া করতে শেখানো হয়েছিল।’

মোদি বলেন, যদি আমি হিন্দু-মুসলিম করি, তাহলে সামাজিক জীবনে থাকার যোগ্যতা হারাব।‘ সম্প্রতি তার বিরুদ্ধে ওঠা মুসলিম বিদ্বেষের ‘অভিযোগে’র জবাবে গতকাল মঙ্গলবার বারাণসীতে এক জনসভার সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে  এসব কথা বলেন মোদি।

মোদি দাবি করেন, ‘আমি ভোট ব্যাঙ্কের জন্য কাজ করি না। আমি বিশ্বাস করি সব কা সাথ, সব কা বিকাশে।”

মোদির দাবি, তার মন্তব্যের অপব্যাখ্যা হয়েছে। তিনি বলেন, ‘আমি স্তম্ভিত। কে বলল অনুপ্রবেশকারী আর বেশি সন্তানের প্রসঙ্গ তোলা মানেই মুসলিমদের কথা বলা হচ্ছে? এই সমস্যা দরিদ্র হিন্দু পরিবারেও রয়েছে। তারা নিজেদের সন্তানকে প্রয়োজনীয় শিক্ষা দিতে পারছে না। আমি কখনও হিন্দু বা মুসলিমের নাম নিইনি। আমার কেবল আবেদন, আপনারা ততগুলিই সন্তানের জন্ম দিন যাদের আপনারা পালন করতে পারবেন।’

এর পরই তিনি বলেন, ‘আমি নিশ্চিত আমার দেশের মানুষ আমাকে ভোট দেবে। যেদিন হিন্দু-মুসলিম নিয়ে কথা বলা শুরু করব, সেদিন আর সামাজিক জীবনে থাকতে পারব না। আমি কখনই হিন্দু-মুসলিমে বিভেদ সৃষ্টি করব না এবং এটা আমার প্রতিশ্রুতি।”

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com