শনিবার, ১১:০০ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কিশোরীকে ‘আই লাভ ইউ’ বলায় যুবকের কারাদণ্ড

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ১৯২ বার পঠিত

ভারতের মুম্বাইয়ে কিশোরীকে (১৩) ‘আই লাভ ইউ’ বলায় যুবককে (৩০) এক বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। সেই সঙ্গে তাকে ১০ হাজার রুপি জরিমানাও করা হয়েছে। আজ শুক্রবার আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে আরো বলা হয়, মামলাটি ২০১৫ সালের। ওই সময় কিশোরী অষ্টম শ্রেণিতে পড়ত। পরিবারের অভিযোগ, তখন থেকেই কিশোরীকে নানা ভাবে উত্যক্ত করতেন ওই যুবক।

জানা গেছে, ২০১৫ সালের ১৭ এপ্রিল মায়ের সঙ্গে বইয়ের দোকানে গিয়েছিল কিশোরী। ফেরার পথে এক অজ্ঞাতপরিচয় যুবক কিশোরীর খুব কাছে চলে আসেন। তাকে দেখেই কিশোরী চিৎকার করতে শুরু করলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান ওই যুবক। তবে তাকে এক ঝলক দেখেই চিনতে পারেন কিশোরীর মা।

কিশোরী তার মাকে জানিয়েছিল, ১৫ দিন ধরে ওই যুবক তার পিছু নিয়েছে এবং ‘আই লাভ ইউ’ বলেছে। এরপরই থানায় অভিযোগ দায়ের করে কিশোরীর পরিবার। সেই অভিযোগ পেয়েই ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। যদিও অভিযুক্ত যুবকের দাবি, কিশোরীর বাবা মদ পান করে এলাকায় ঝামেলা করতেন। প্রতিবাদ করায় তাকে মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসিয়েছে কিশোরীর পরিবার।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com