শুক্রবার, ০৭:৩৭ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

প্রতিরক্ষামন্ত্রীকে সরিয়ে দিচ্ছেন পুতিন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ১১৫ বার পঠিত

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার প্রতিরক্ষামন্ত্রী সার্গেই শুইগুকে ওই পদ থেকে সরিয়ে নিরাপত্তা পরিষদের সচিব করার প্রস্তাব করেছেন। পঞ্চম দফায় দায়িত্ব গ্রহণের পর মন্ত্রিসভা পুনঃগঠনের অংশ হিসেবে তিনি এই প্রস্তাব করেন।

পুতিন প্রতিরক্ষামন্ত্রী পদে আন্দ্রেই বেলোসভের নাম প্রস্তাব করেছেন। সাবেক এই উপ-প্রধানমন্ত্রী অর্থনীতিতে বিশেষজ্ঞ।

রুশ আইন অনুযায়ী, পুতিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর আগামীকাল মঙ্গলবার পুরো মন্ত্রিসভা পদত্যাগ করবে।

বেলোসভের প্রার্থিতা রুশ পার্লামেন্টের উচ্চকক্ষে অনুমোদিত হতে হবে।
শুইগুকে ২০১২ সালে প্রতিরক্ষামন্ত্রী নিযক্ত করা হয়েছিল। এর দুই বছর আগে ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ দখল করে রাশিয়া।

শুইগুর ডেপুটি তিমুর ইভানভকে ঘুষ গ্রহণের দায়ে গত মাসে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে এখন তদন্ত চলছে। শুইগুর সাথে সম্পর্ক অবনতির প্রেক্ষাপটে তার এই পতন ঘটে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রোববার বলেন, পুতিন ইতোমধ্যে প্রতিরক্ষামন্ত্রীর পদটি কোনো বেসামরিক লোকের হাতে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ‘নতুন নতুন উদ্ভাবন এবং অত্যাধুনিক ধ্যান-ধারণা প্রয়োজন।’ আর বেলোসভ সাম্প্রতিক সময় পর্যন্ত উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, তিনি ওই পদের জন্য একেবারে উপযুক্ত।

পুতিন গত মার্চে ৮৭ ভাগ ভোট পে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com