বৃহস্পতিবার, ০৬:৫৪ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি

শাহবাগে পুলিশের ব্যারিকেড ভেঙে চাকরিপ্রত্যাশীদের বিক্ষোভ, আটক ১৫

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১১ মে, ২০২৪
  • ১০৫ বার পঠিত

পুলিশ ব্যারিকেড ভেঙে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ করার দাবিতে আন্দোলনরত চাকরিপ্রত্যাশীরা। আন্দোলন ছত্রভঙ্গ করতে করতে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে ও বেশ কয়েকজকে আটক করে। আন্দোলনকারীদের মতে, তাদের অন্তত ১৫ জনকে আটক করেছে পুলিশ।

আজ শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশি বাধা অতিক্রম করে শাহবাগ মোড় অবরোধ করেন আন্দোলনকারীরা। এর আগে বিকেল পৌনে ৩টার দিকে রাজু ভাস্কর্য থেকে পদযাত্রা সহকারে গণভবন অভিমুখে যাত্রা করলে পুলিশ তাদের বাধা দেয়।

আন্দোলনকারীরা জানান, তাদের ১৫-১৬ জনকে আটক করেছে পুলিশ। সেসময় সাংবাদিকদের উপরও লাঠি চার্জ করা হয়। আটকদের ছাড়িয়ে আনতে গেলে পুলিশ তাদের সঙ্গেওখারাপ ব্যবহার করে। এ নিয়ে সন্ধ্যা ৬টায় রাজু ভাস্কর্যে সংবাদ সম্মেলন করবেন তারা।

এর আগে দুপুর ১১টা থেকে ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে ‘চাকরির বয়স ৩৫ প্রত্যাশী সমন্বয় পরিষদ’র ব্যানারে সমাবেশ শুরু করেন আন্দোলনকারীরা।

সে সময় ‘৩০-এর শৃঙ্খল ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘দাবি মোদের একটাই- ৩৫, ‘আওয়াজ তোলো- ৩৫’, ‘আর নয় কালক্ষেপণ- প্রকাশ কর প্রজ্ঞাপন’, ইত্যাদি স্লোগান দেন।

আন্দোলনকারীরা বলেন, ৩৫ আন্দোলন শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলন নয়, এটি সব বিশ্ববিদ্যালয়ের আন্দোলন। সারা বাংলাদেশের লাখো শিক্ষার্থীর প্রাণের দাবি। ৩৫ আন্দোলনের দাবি তাদের ন্যায্য অধিকার। এই অধিকার দিতেই হবে। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কেউ রাজপথ ছাড়বেন না। এই আন্দোলনের স্রোত শুধু ঢাকাতেই থাকবে না। এটি আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দেবেন তারা।

তাদের দাবি, প্রধানমন্ত্রীকে ভুল পরামর্শ দেওয়া হচ্ছে। সেগুলো মাথায় না নিয়ে তাদের ন্যায্য অধিকার বাস্তবায়নে প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ করেন তারা।

সমাবেশে তারা বলেন, বিশ্বের প্রায় ১৬২টি দেশে চাকরিতে আবেদনের বয়সসীমা কমপক্ষে ৩৫ বছর, তার মধ্যে কিছু দেশে তা উন্মুক্ত। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারত পৃথিবীর সবচেয়ে জনবহুল হয়েও বিভিন্ন রাজ্যভেদে চাকরিতে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ৪৫ বছর, মালদ্বীপে ৪৫ বছর, শ্রীলঙ্কায় ৪৫ বছর, নেপালে ৩৫ বছর, আফগানিস্তানে ৩৫ বছর। ভারতসহ বিশ্বের উন্নত রাষ্ট্রগুলো অনেক গবেষণা করেই চাকরিতে আবেদনের বয়সসীমা আন্তর্জাতিক মানদণ্ড মেনে ন্যূনতম ৩৫ বছর করেছে, কিন্তু বাংলাদেশে মাত্র ৩০ বছর। পৃথিবীর দ্বিতীয় জনবহুল, এক নম্বর অর্থনীতি ও উদীয়মান পরাশক্তি রাষ্ট্র চীনেও চাকরিতে আবেদনের বয়সসীমা ৪০ বছর পর্যন্ত।

আন্দোলন ও আটকের বিষয়ে জানতে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমানকে ফোন দিলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com