মঙ্গলবার, ০৩:১৫ অপরাহ্ন, ০১ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিদেশি নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ তারেক রহমানের হাতে নতুন বিএনপি এআই দুনিয়ায় প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ টাইম ম্যাগাজিনের জাগদল থেকে বিএনপি, রাজনীতিতে যেভাবে উত্থান হয় জিয়াউর রহমানের নেপাল-চীনে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা ১ হাজার ছাড়াল ‘খুব স্বল্প সময়ের মধ্যে’ লোডশেডিং কমবে: তথ্য উপদেষ্টা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে নেতাকর্মীদের ঢল কিংবদন্তি মেসির বিদায়, আবেগে ভাসছে ফুটবলবিশ্ব গৌরনদী ক্যাথলিক চার্চ  মার্কেট ব্যবসায়ীদের উদ্যোগে আলোচনা দোয়া অনুষ্ঠান  গৌরনদীতে সাউন্ড-লাইট-ডেকোরেটর ও ইভেন্ট ব্যবসায়ীদের ব্যতিক্রমী মিলনমেলা

ভোটার উপস্থিতি নয়, ভোটের পরিবেশ গুরুত্বপূর্ণ: ইসি রাশেদা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১১ মে, ২০২৪
  • ১১৬ বার পঠিত

ভোটার উপস্থিতি নয়, ভোটের পরিবেশ গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা। আজ শনিবার খুলনার ফুলতলা উপজেলা নির্বাচনে প্রিজাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

ইসি রাশেদা সুলতানা বলেন, ‘কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া প্রথম ধাপে উপজেলা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এতে সন্তুষ্ট নির্বাচন কমিশন।’

তিনি বলেন, ‘প্রথম ধাপের চেয়ে পরবর্তী ধাপের নির্বাচনগুলোয় ভোটার উপস্থিতি বাড়াতে কাজ করছি আমরা। তবে প্রার্থীদের দায়িত্ব ভোটারদের ভেটকেন্দ্রে নিয়ে আসা আর নির্বাচন কমিশনের দায়িত্ব ভোটারদের নিরাপত্তা বিধান ও নির্বিঘ্নে ভোটদানের পরিবেশ সৃষ্টি করা।’

রাশেদা সুলতানা বলেন, ‘দেশের নির্বাচনী আইনে নির্বাচন বৈধ হওয়ার জন্য কোনো নির্দিষ্ট সংখক ভোটারের উপস্থিতি বা ভোটদানের কোনো বিধান নেই। তাই যে কোনো পরিমাণ ভোটারের ভোটদানেই নির্বাচন বৈধ বলে গণ্য হবে। ভোটার উপস্থিতি নয়, বরং ভোটের পরিবেশন ও শৃঙ্খলা গুরুত্বপূর্ণ।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com