মঙ্গলবার, ০৩:১৬ অপরাহ্ন, ০১ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
জনগণের আস্থা ও জনপ্রিয়তা ধরে রাখাই বিএনপির বড় চ্যালেঞ্জ: রিজভী পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিদেশি নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ তারেক রহমানের হাতে নতুন বিএনপি এআই দুনিয়ায় প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ টাইম ম্যাগাজিনের জাগদল থেকে বিএনপি, রাজনীতিতে যেভাবে উত্থান হয় জিয়াউর রহমানের নেপাল-চীনে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা ১ হাজার ছাড়াল ‘খুব স্বল্প সময়ের মধ্যে’ লোডশেডিং কমবে: তথ্য উপদেষ্টা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে নেতাকর্মীদের ঢল কিংবদন্তি মেসির বিদায়, আবেগে ভাসছে ফুটবলবিশ্ব গৌরনদী ক্যাথলিক চার্চ  মার্কেট ব্যবসায়ীদের উদ্যোগে আলোচনা দোয়া অনুষ্ঠান 

নয়াপল্টনে যুবদলের বিক্ষোভ সমাবেশ আজ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১১ মে, ২০২৪
  • ১১১ বার পঠিত

সকল রাজনৈতিক মামলা প্রত্যাহার ও রাজবন্দিদের মুক্তির দাবিতে নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে বিক্ষোভ সমাবেশ ডেকেছে যুবদল।

আজ বিকেল ৩টায় এ বিক্ষোভ সমাবেশটি শুরু হওয়ার কথা রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিতকরণ ও নিঃশর্ত মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তির দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

গতকাল শুক্রবার বিএনপি চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ সকলের মামলা প্রত্যাহার ও রাজবন্দিদের মুক্তির দাবিতে সমাবেশ ও মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এ সমাবেশে নেতৃবৃন্দ বক্তব্যে সকল রাজনৈতিক মামলা প্রত্যাহার ও রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com