মঙ্গলবার, ০৩:১৪ অপরাহ্ন, ০১ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিদেশি নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ তারেক রহমানের হাতে নতুন বিএনপি এআই দুনিয়ায় প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ টাইম ম্যাগাজিনের জাগদল থেকে বিএনপি, রাজনীতিতে যেভাবে উত্থান হয় জিয়াউর রহমানের নেপাল-চীনে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা ১ হাজার ছাড়াল ‘খুব স্বল্প সময়ের মধ্যে’ লোডশেডিং কমবে: তথ্য উপদেষ্টা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে নেতাকর্মীদের ঢল কিংবদন্তি মেসির বিদায়, আবেগে ভাসছে ফুটবলবিশ্ব গৌরনদী ক্যাথলিক চার্চ  মার্কেট ব্যবসায়ীদের উদ্যোগে আলোচনা দোয়া অনুষ্ঠান  গৌরনদীতে সাউন্ড-লাইট-ডেকোরেটর ও ইভেন্ট ব্যবসায়ীদের ব্যতিক্রমী মিলনমেলা

সমাবেশের অনুমতি মেলেনি বিএনপির, বিকেল পর্যন্ত অপেক্ষা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ১৩৮ বার পঠিত

ঢাকা মহানগর পুলিশ কমিশনারের সাথে বৈঠক করেছেন বিএনপি নেতারা। বের হয়ে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম বলেন, আমরা আগামী ১০ মে সমাবেশ ও মিছিলের ব্যাপারে আলোচনা করেছি। তারা বলেছেন, ‘বিকেলের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত জানাবেন।’ আমরা আশাবাদী আমাদের কর্মসূচি ধারাবাহিকভাবে আমরা পালন করতে পারব।

বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ১১টা ৫৫ পর্যন্ত ডিএমপি কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু, কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী অংশ নেন।

বৈঠক শেষে আব্দুস সালাম সাংবাদিকদের বলেন, আমরা আগামী ১০ মে সমাবেশ ও মিছিলের ব্যাপারে আলোচনা করেছি। তারা বলেছেন যে বিকেলের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত জানাবেন। আমরা আশাবাদী আমাদের কর্মসূচি ধারাবাহিকভাবে আমরা পালন করতে পারব। পাশাপাশি আগামী ১১ মে যুবদলের কর্মসূচির ব্যাপারেও আলোচনা করা হয়েছে। আমরা ইতোমধ্যে অনেক সমাবেশ করেছি। নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আমাদের আন্দোলন চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com