বৃহস্পতিবার, ০৭:৫১ পূর্বাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

ঊর্ধ্বমূখী বাজার দর, অসন্তোষ ক্রেতা-বিক্রেতার

অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ২১৩ বার পঠিত

ঊর্ধ্বমূখী নিত্য পণ্যের বাজার। প্রতি কেজিতে ৮ থেকে ১০ টাকা করে বেড়েছে পেঁয়াজের দাম। বেড়েছে সব রকম মশুর ডালের দাম। বাজারে  সয়াবিন তেলের সংকট না থাকলেও বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই।

এদিকে চড়া সবজির বাজার। করলা, বরবটি বেগুন গাজরের দাম আকাশ ছোঁয়া। নিত্য পন্যের বাড়তি দামে অসন্তোষ জানান ক্রেতা বিক্রেতারা।

বেশ কিছুদিন স্থিতিশীল থাকার পর আবারও বাড়ছে পেঁয়াজের দাম। এরই মধ্যে কেজিতে বেড়েছে ৮ থেকে ১০ টাকা করে। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৮ থেকে ৪০ টাকায়।

বিক্রেতারা দাম বাড়ার কারণ হিসেবে ভোক্তাদের মাত্রাতিরিক্ত পেঁয়াজ খাওয়াকেই দুষছেন। আর দাম বাড়ায় অসন্তুষ্ট ক্রেতারা।

বেড়েছে সব রকম মশুর ডালের দাম। প্রতিকেজি মশুরে দাম বেড়েছে ১০ টাকা করে। দেশি মশুরের ডাল বিক্রি হচ্ছে ১৩০ টাকা কেজি দরে। এ ছাড়া আগের দামেই বিক্রি হচ্ছে প্রায় সব রকম নিত্য পন্য।

দাম বাড়ার জন্য খারাপ আবহাওয়া এবং সরবরাহ ঘাটতিকেই দুষছেন বিক্রেতারা।

মুরগীর ডিমের দাম হঠাৎ করে বেড়ে যাওয়ার পর কিছুটা কমেছে। বিক্রি হচ্ছে ১১৫ টাকা প্রতি ডজন।

এদিকে নতুন চালের দাম কমলেও আগের দামেই বিক্রি হচ্ছে সব রকম চাল। এছাড়া গেল সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে মাছ-মাংস।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com