মঙ্গলবার, ০৩:১৪ অপরাহ্ন, ০১ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিদেশি নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ তারেক রহমানের হাতে নতুন বিএনপি এআই দুনিয়ায় প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ টাইম ম্যাগাজিনের জাগদল থেকে বিএনপি, রাজনীতিতে যেভাবে উত্থান হয় জিয়াউর রহমানের নেপাল-চীনে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা ১ হাজার ছাড়াল ‘খুব স্বল্প সময়ের মধ্যে’ লোডশেডিং কমবে: তথ্য উপদেষ্টা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে নেতাকর্মীদের ঢল কিংবদন্তি মেসির বিদায়, আবেগে ভাসছে ফুটবলবিশ্ব গৌরনদী ক্যাথলিক চার্চ  মার্কেট ব্যবসায়ীদের উদ্যোগে আলোচনা দোয়া অনুষ্ঠান  গৌরনদীতে সাউন্ড-লাইট-ডেকোরেটর ও ইভেন্ট ব্যবসায়ীদের ব্যতিক্রমী মিলনমেলা

নির্বাচনে প্রভাব বিস্তার নিয়ে যা বললেন সিইসি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ১১৩ বার পঠিত

আসন্ন উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তারের বিষয়টি বড় সমস্যা হয়ে দাঁড়াবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।আজ মঙ্গলবার নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘নির্বাচনে কোন দল থেকে কে দাঁড়াল সেটি ইসির দেখার বিষয় নয়। আমাদের কাজ নির্বাচন পরিচালনা করা। আমরা দেখছি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে কেমন। দলীয় প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে কিনা সেটা আমরা দেখব না।’

তিনি বলেন, ‘আইনে আছে নির্বাচনে যদি একজন প্রার্থী থাকেন তাহলে তিনি নির্বাচনে জয়ী ঘোষিত হবেন। কেউ যদি এভাবে বিজয়ী হয়ে থাকেন সেটা আইন অনুযায়ী।’

সিইসি আরও বলেন, ‘প্রার্থীদের দলীয় সিদ্ধান্ত না মানার বিষয়ে ইসি বেকায়দায় নেই। এটা পুরাটাই রাজনৈতিক নৈতিকতার বিষয়।’

এদিকে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষায় প্রথম ধাপে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ৬ থেকে ১০ মে পর্যন্ত নির্বাচনী এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষায় বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। এ ছাড়া ভোট উপলক্ষে গতকাল বুধবার ১৪১টি উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

উল্লেখ্য, মোট চার ধাপের এই নির্বাচনের পরবর্তীতে তিন ধাপের ভোট ২৩, ২৯ মে ও ৫ জুন অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com