বৃহস্পতিবার, ০৬:৫১ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি

কাশ্মিরে ভারতীয় বিমানবাহিনীর গাড়িতে হামলা, হতাহত ৫

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৫ মে, ২০২৪
  • ১২৭ বার পঠিত

ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের পুঞ্চে ভারতীয় বিমানবাহিনীর গাড়িতে হামলা এক সৈন্য নিহত হয়েছে। শনিবারের হামলায় গুরুতর জখম হয়েছিলেন তিনি। হাসপাতালে চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়। বিমানবাহিনীর আরো চার জওয়ান ওই হামলায় জখম হয়েছেন। তাদের চিকিৎসা চলছে। তাদের মধ্যে আরো একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পুঞ্চের সুরানকোটে এলাকার সানাই গ্রামে শনিবার ভারতীয় বিমানবাহিনীর গাড়ি লক্ষ্য করে হামলা চালায় বন্দুকধারীরা। গাড়ির সামনের কাচ লক্ষ্য করে আচমকা ছুটে আসে ঝাঁকে ঝাঁকে গুলি। ভারতীয় বিমানবাহিনীর জওয়ানেরাও পাল্টা গুলি করেন। তবে এই গোলাগুলিতে জখম হন তাদের পাঁচজন। প্রত্যেকেরই শরীরে এক বা একাধিক গুলি লেগেছে। তাদের উদ্ধার করে হেলিকপ্টারে নিয়ে যাওয়া হয় উধমপুর সেনাবাহিনীর হাসপাতালে। সেখানে এক জওয়ানের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিমানবাহিনী।

শনিবার হামলার পর থেকেই ওই এলাকায় তৎপর হয়ে উঠেছে নিরাপত্তাবাহিনী। স্থানীয় রাষ্ট্রীয় রাইফেলস ইউনিটের পক্ষ থেকে হামলার পরপরই শুরু করা হয় তল্লাশি। বন্দুকধারীদের ঘাঁটি খুঁজতে পথে নামেন নিরাপত্তারক্ষীরা। জম্মু ও কাশ্মির পুলিশ এবং ভারতীয় সেনাবাহিনীর যৌথ তল্লাশি অভিযান চলছে।

পুঞ্চ এলাকায় নিরাপত্তাবাহিনীর গাড়ি লক্ষ্য করে হামলা চলতি বছরে এই প্রথম। গত বছর যদিও এই ধরনের হামলা একাধিকবার হয়েছিল। জানা গিয়েছে, পুঞ্চে কাজ সেরে বিমানবাহিনীর সদস্যরা ঘাঁটিতে ফিরছিল জওয়ানদের ওই গাড়ি। ফেরার পথেই এই হামলা হয়। মনে করা হচ্ছে, পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com