শুক্রবার, ০৭:০৩ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

ইসরাইলের সাথে সম্পর্ক ছিন্ন কলম্বিয়ার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ১১৫ বার পঠিত

ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। তিনি বুধবার ইসরাইলের নেতাকে ‘গণহত্যাকারী’ হিসেবেও অভিহিত করেছেন।

পেট্রো রাজধানী বোগোটায় মে দিবসের সমাবেশে বলেন, ‘আগামীকাল ইসরাইল রাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হবে। কারণ দেশটিতে এক গণহত্যাকারী প্রেসিডেন্ট রয়েছেন।’ তিনি এ দিয়ে ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ (তিনি মোটামুটিভাবে প্রতীকী ভূমিকা পালন করেন) নাকি যুদ্ধ পরিচালনাকারী প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে বুঝিয়েছেন, তা স্পষ্ট নয়।

পেট্রো বারবার গাজায় ইসরাইলের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন। তিনি এমনকি ৭ অক্টোবর ইসরাইলে হামাসের অভিযানের সমালোচনা করতেও অস্বীকৃতি জানিয়েছেন।

পেট্রোর এই ঘোষণা ল্যাতিন আমেরিকায় ইসরাইলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রের সাথে ঐতিহাসিক সম্পর্কের অবসান হলো। বছরের পর বছর ধরে ইসরাইল এ দেশকে অস্ত্র সহায়তা দিয়ে গেছে। আসলে কলম্বিয়ার প্রধান অস্ত্র সরবরাহকারী দেশই হলো ইসরাইল।

তবে ৭ অক্টোবরের পর ‘নাৎসিরা যেভাবে ইহুদিদের সম্পর্কে কথা বলত’, গাজাবাসীর ব্যাপারে একই ধরনের ভাষা প্রয়োগের জন্য ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে অভিযুক্ত করার পর ইসরাইল কলম্বিয়ায় নিরাপত্তা রফতানি বন্ধ করে দেয়। এরপর বোগোটা ইসরাইলের রাষ্ট্রদূতকে বিদায় নেয়ার নির্দেশ দেয়।

কলম্বিয়ার প্রথম বামপন্থী প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, কোনো গণতান্ত্রিক জনসাধারণ ‘আন্তর্জাতিক রাজনীতিকে নাৎসিবাদ পুনঃপ্রতিষ্ঠাকে’ সমর্থন করতে পারে না।

গত বছর প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগেও তিনি ইসরাইলকে নাৎসিদের সাথে তুলনা করেছিলেন।

ফেব্রুয়ারিতে পেট্রো গাজায় খাদ্যের অভাবে বিপুল সংখ্যক লোকের মৃত্যুকে ‘গণহত্যার সাথে তুলনা করেন, হলুকাস্টের’ মতো বলে অভিহিত করেন।

গত মার্চে পেট্রো ঘোষণা দিয়েছিলেন, গাজায় তাৎক্ষণিক যুদ্ধবিরতি না হলে তিনি ইসরাইলের সাথে সম্পর্ক ছিন্ন করবেন।

উল্লেখ্য, হেগস্থ আন্তর্জাতিক বিচার আদালতে ইসরাইলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার মামলার প্রতি সমর্থন দিয়েছিল কলম্বিয়া। এতে গাজা যুদ্ধকে গণহত্যা কনভেনশনের লঙ্ঘন হিসেবে অভিহিত করা হয়।

কলম্বিয়ার এই পদক্ষেপের তীব্র নিন্দা করেছে ইসরাইল।

এর আগে ১ নভেম্বর ল্যাতিন আমেরিকার বলিভিয়াও ইসরাইলের সাথে সম্পর্ক ছিন্ন করে।

সূত্র : টাইমস অব ইসরাইল

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com