শুক্রবার, ০৬:৫৫ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

ইউক্রেনে শিক্ষা প্রতিষ্ঠানে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪ আহত ৩২

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ১১৪ বার পঠিত
ইউক্রেনের একটি শিক্ষা প্রতিষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ৪ জন নিহত এবং ৩২ জন আহত হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। স্থানীয় সময় গতকাল সোমবার ইউক্রেনীয় ব্ল্যাক সি বন্দরের ওডেসার একটি জনপ্রিয় সমুদ্রতীরবর্তী পার্কে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানে এই হামলার ঘটনা ঘটে।

আঞ্চলিক গভর্নর ওলেহ কিপার টেলিগ্রাম মেসেজিং অ্যাপে জানিয়েছেন, হামলায় হতাহতের খবর পাওয়া গেছে। কিপার বলেন, আহতদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর।

এদের মধ্যে চার বছরের একটি শিশুও রয়েছে। এ ছাড়া আরো এক শিশু ও এক অন্তঃসত্ত্বা নারীও রয়েছেন। 

রয়টার্স-এর টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, একটি প্রাইভেট ল অ্যাকাডেমির ভবনের ছাদ হামলার পর আগুন ধরে গেছে। অগ্নিনির্বাপক কর্মীরা জ্বলতে আগুন নেভানোর চেষ্টা করছে।

ওডেসার মেয়র হেনাদি ট্রুখানভ টেলিগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে রাশিয়াকে ইঙ্গিত করে বলেছেন, ‘দানব, জানোয়ার, অসভ্য, আর্বজনা আমি আর কি বলব জানি না। মানুষ সমুদ্রের ধারে বেড়াতে গিয়েছিল এবং তারা তাদের গুলি করে হত্যা করেছে।’ 

ভিডিও ফুটেজটির সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা যায়নি। ভিডিওতে আরো দেখা গেছে, রাস্তায় রক্ত ছড়িয়ে আছে এবং অনেকে সেখানে চিকিৎসা নিচ্ছেন।

একটি ছবিতে কর্মকর্তারাদের একটি ক্ষেপণাস্ত্রের অংশ পরীক্ষা করতে দেখা গেছে। একাডেমির এক ছাত্রী বলেছেন, ক্ষেপণাস্ত্রটি আটকানোর সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তিনি বলেন, ‘আমার চোখের সামনে একটি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করা হয়।’ 

ইউক্রেনের নৌবাহিনীর মুখপাত্র দিমিত্রো প্লেটেনচুক একটি সামরিক টেলিগ্রাম চ্যানেলের পোস্টে বলেছেন, ‘ক্লাস্টার ওয়ারহেডসহ একটি ইস্কান্দার-এম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছিল। এই ক্ষেপণাস্ত্র আটকানো কঠিন।

’ পাবলিক ব্রডকাস্টার সুসপিলনে জানিয়েছেন, আহতদের মধ্যে একাডেমির সভাপতি ও বিশিষ্ট সাবেক সংসদ সদস্য সের্হি কিভালভও রয়েছেন। 

সূত্র: আল-অ্যারাবিয়া

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com