বুধবার, ০৭:২২ অপরাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

কক্সবাজারে স্পেশাল ট্রেনের বগি লাইনচ্যুত, যোগাযোগ বন্ধ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ১২৪ বার পঠিত

কক্সবাজারে চকরিয়ায় ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে যোগাযোগ বন্ধ রয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আজ বুধবার সকাল সাড়ে ৯টা দিকে ডুলাহাজারা রেল স্টেশনের কাছে স্পেশাল ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়।

কক্সবাজার আইকনিক স্টেশনের স্টেশন মাস্টার গোলাম রব্বানী জানান, স্পেশাল ট্রেনটি চট্টগ্রাম থেকে কক্সবাজার আসছিল। ট্রেনটি ডুলাহাজারা স্টেশনের কাছে পৌঁছালে কয়েকটি বগি লাইনচ্যুত হয়।

তিনি আরও জানান, লাইনচ্যুত বগি উদ্ধারে চট্টগ্রামের পাহাড়তলী থেকে উদ্ধারকারী আরেকটি ট্রেন রওনা দিয়েছে। লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার না হওয়া পর্যন্ত কক্সবাজারের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ থাকবে।

ঈদ উপলক্ষে চট্টগ্রাম থেকে স্পেশাল ট্রেনটি চালু করা হয়। চট্টগ্রাম থেকে সকাল ৭টায় ছেড়ে আসা বিশেষ ট্রেনটি সকাল ১০টা ২০ মিনিটে কক্সবাজারে পৌঁছার কথা ছিল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com