শুক্রবার, ০৬:২৯ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

রাফাহ শহরে ইসরাইলি বিমান হামলায় ৬ শিশুসহ ৯ ফিলিস্তিনি নিহত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ১১৯ বার পঠিত

গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহ’র একটি বাড়িতে ইসরাইলি বিমান হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৬টি শিশুও রয়েছে। শনিবার বিষয়টি জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

আল-নাজ্জার হাসপাতালে শিশুদের কাফনে মোড়ানো লাশ জড়িয়ে ধরে কাঁদছেন স্বজনরা। শোকাহত এক দাদি বলেন, ‘আমার প্রিয়তম হামজা, তোমার চুল খুব সুন্দর দেখাচ্ছে।’

নিহতদের মধ্যে আবদেল ফাত্তাহ সোভি রাদওয়ান, তার স্ত্রী নাজলা আহমেদ আওয়েদাহ এবং তাদের ৩ সন্তান রয়েছেন বলে জানিয়েছেন তার (আবদেল ফাত্তাহ) শ্যালক আহমেদ বারহুম। বারহুম তার স্ত্রী রাওয়ান রাদওয়ান এবং তাদের ৫ বছর বয়সী মেয়ে আলাকে হারিয়েছেন।

ইসরাইলি সেনাবাহিনীর কাছ থেকে সরে যাওয়ার সতর্কতা পাওয়ার পর শনিবার কিছু ফিলিস্তিনি মিশর সীমান্তের নিকটবর্তী রাফাহ এলাকা ছেড়ে চলে যায়।

একজন বলেন, ‘বন্ধুরা, তারা ৩টা ৪০ এ আঘাত করবে। যা এখন ঘটছে। এখন কটা বাজে?’

এর মিনিট খানেক পরেই আঘাত হানে। তবে এতে কেউ হতাহত হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আল-আকসা শহীদ হাসপাতালের কর্তৃপক্ষের মতে, যেখানে একজন এপি সাংবাদিক হতাহতদের দেখেছেন- এছাড়া শনিবার মধ্য গাজার বুরেজির শহুরে শরণার্থী শিবিরের একটি বাড়িতে ইসরাইলি বিমান হামলায় অন্তত একজন নিহত এবং ২ জন আহত হয়েছেন।
সূত্র : এএফপি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com