বৃহস্পতিবার, ০২:৫৭ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

জনসমর্থনহীন সরকার জনগণের আওয়াজ নির্মমভাবে দমন করে : রিজভী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ১৫৯ বার পঠিত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘জনসমর্থন না থাকলে সেই সরকাররা প্রচণ্ড স্বেচ্ছাচারী হয়, ফ্যাসিস্ট হয়ে উঠে। আর জনগণের আওয়াজ পেলে সেটি নির্মমভাবে দমন করে।’

শুক্রবার (১৯ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে জিয়া প্রজন্মদল কেন্দ্রীয় কমিটি আয়োজিত বিএনপির সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবিতে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘বিএনপির নেতাকর্মীদের কারাগারের ঢোকানো, প্রেরণ করা, কারান্তরীণ করা এই কর্মসূচি যেন সরকারের শেষ হচ্ছে না। আমার মনে হয় সরকার একটা ফোবিয়া (আতঙ্কের) মধ্যে ভুগছে। কারণ তারা জানে যে তাদের জনসমর্থন নেই।’

রাজনৈতিক কারণের কেউ কারাগারে নেই- এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় রিজভী বলেন, ‘রাজবন্দী নামে কি কোনো আইন আছে, কোথাও কি লেখা আছে রাজনৈতিক কারণে কেউ বন্দী? ওখানে বিভিন্ন মামলা দিয়ে ঢোকানো হয়। এই রীতি ব্রিটিশ আমল থেকে।’

তিনি আরো বলেন, ‘যারা কায়েমি শাসক গোষ্ঠী তারা বিভিন্ন ধরনের অপরাধ দিয়ে তাদের নাম দেয়। গোটা জাতি মনে করে, সরকার ষড়যন্ত্র করে আন্দোলনকামী, গণতন্ত্রকামী, যারা সত্য কথা বলে তাদের বিরুদ্ধে বিভিন্ন নাশকতার মামলা, মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দী করে রেখেছে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com