বৃহস্পতিবার, ০২:৫৭ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

জনগণের শক্তির কাছে আ’লীগকে পরাজয় বরণ করতেই হবে : মির্জা ফখরুল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ১১৮ বার পঠিত

বিরোধীদলের নেতাদের জামিন নামঞ্জুর ও কারাগারে প্রেরণ সরকারের প্রাত্যহিক কর্মসূচিরই নিরবচ্ছিন্ন অংশ বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের সম্মিলিত শক্তির কাছে আওয়ামী শাসকগোষ্ঠীকে পরাজয় বরণ করতেই হবে। আওয়ামী ভয়াবহ দুঃশাসনের মূলোৎপাটন ঘটাতে জনগণ দৃঢ়প্রতিজ্ঞ।

বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিবসহ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য লতিফুল্লাহ জাফরু, বংশাল থানাধীন ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো: মাকসুদ হোসেন এবং সদস্য মোহাম্মদ আরিফ হাসান আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত তাদের জামিন নামঞ্জুর এবং কারাগারে প্রেরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেন মির্জা ফখরুল।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘৭ জানুয়ারীর ডামি ও প্রহসনমূলক নির্বাচনের পর দখলদার আওয়ামী শাসকগোষ্ঠী জোরালোভাবে শুরু হয়েছে বিএনপিসহ বিরোধী দলগুলোর নেতাকর্মীদের ওপর নানা কায়দায় অবর্ণনীয় জুলুম-নির্যাতন। ডামি আওয়ামী ফ্যাসিষ্ট সরকার তাদের অবৈধ ক্ষমতা ধরে রাখার লক্ষ্যে দেশব্যাপী বিরোধী দল ও মতের মানুষদের ঘায়েল করতে লাগামহীন গতিতে মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়েরের মাধ্যমে আদালতকে দিয়ে ফরমায়েশী সাজা প্রদান এবং জামিন নামঞ্জুর করে কারান্তরীণ করতে বেপরোয়া হয়ে উঠেছে। বিরোধী নেতাকর্মীদের ওপর জুলুম চালানোর উদ্দেশ্যই হচ্ছে দেশের বিরোধী দলগুলো যেন দখলদার আওয়ামী সরকারের স্বেচ্ছাচারী শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহস না পায়। আজকে জামিন চাওয়া নেতাদের জামিন নামঞ্জুর ও কারাগারে প্রেরণ সেই কর্মসূচিরই নিরবচ্ছিন্ন অংশ।

বিএনপি মহাসচিব বিবৃতিতে হাবিবুর রশীদ হাবিবসহ উল্লিখিত নেতাদের সাজা বাতিল, তাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও অবিলম্বে নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানান

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com