শুক্রবার, ০৬:১৭ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

সিডনির গির্জায় সন্ত্রাসী হামলা : কিশোর আটক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ১২১ বার পঠিত

অস্ট্রেলিয়ার সিডনির একটি গির্জায় ছুরিকাঘাতে কয়েকজনকে আহত করার পর এক কিশোরকে (১৬) আটক করেছে পুলিশ।

সোমবার গির্জাটি থেকে সরাসরি সম্প্রচার হওয়া ধর্মীয় বক্তব্য রাখার সময় একজন বিশপ, একজন যাজক এবং সেখানে উপস্থিত প্রার্থনাকারীদের অনেকেই হামলায় আহত হন।

গির্জায় প্রার্থনাকারীরা সন্দেহভাজন কিশোরটিকে বাধা দেয় এবং পুলিশ তাকে আটক করে।

এই হামলাকে সন্ত্রাসী ঘটনা বলে অভিহিত করায় তদন্তকারীরা আক্রমণকারীর সঠিক উদ্দেশ্য সম্পর্কে তদন্ত করার জন্য আরো ক্ষমতা ও শক্তি পাচ্ছে।

এই আসিরিয়ান অর্থডক্স চার্চের ভিডিওতে দেখা যাচ্ছে যে এক ব্যক্তি প্রার্থনার বেদির দিকে হেঁটে যাচ্ছে।

এই অভিযুক্ত আক্রমণকারী একজন যাজককে জড়িয়ে ধরে তাকে বেশ কয়েকবার ছুরিকাঘাত করতে দেখা যায়। তারপর ওই গির্জার লোকজন দৌড়ে গিয়ে যাজককে সাহায্য করেন। সিডিনির এই ক্রাইস্ট, দ্য গুড শেফার্ড চার্চে সমবেত লোকজনের কণ্ঠে তখন ভয়ার্ত চিৎকার শোনা যায়।

আহতদের মধ্যে ছিলেন একজন শীর্ষ স্থানীয় ক্রিশ্চিয়ান নেতা বিশপ মার মারি ইম্যানুয়েল। আরো ছিলের গির্জার যাজক এবং কয়েকজন ভক্ত। তবে আহতদের মধ্যে কেউ গুরুতর জখম হয়নি।

গির্জার বাইরে এই হামলায় ক্ষুব্ধ মানুষের সাথে পুলিশের সংঘর্ষ হয়। তারা সন্দেহভাজন কিশোরটির ওপর প্রতিশোধ নেয়ার জন্য বলে, ‘তাকে বাইরে নিয়ে আসুন’।

বিভিন্ন ধর্মের নেতাদের একটি দল সরকারি কর্মকর্তাদের সাথে দেখা করেন এবং এলাকায় শান্তির আহ্বান জানান। সিডনির পশ্চিমাঞ্চল হচ্ছে অস্ট্রেলিয়ার সবচেয়ে বেশি সাংস্কৃতিক ও ধর্মীয়ভাবে বৈচিত্রপূর্ণ এলাকা।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ সংবাদদাতাদের মঙ্গলবার বলেন, ‘আমাদের সমাজে হিংসা-হানাহানির কোনো স্থান নেই। সহিংস উগ্রবাদের কোনো স্থান নেই। আমরা শান্তিপ্রিয় জাতি। সমাজ এবং রাষ্ট্রের জন্য এটাই একতাবদ্ধ হওয়ার সময়।’

সূত্র : ভয়েস অব আমেরিকা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com