শুক্রবার, ০৬:০৬ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

ভারতে বন্দুকযুদ্ধে শীর্ষ মাওবাদী নেতাসহ ২৯ জন নিহত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ১২৯ বার পঠিত

ভারতের ছত্তিশগড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে শীর্ষ মাওবাদী নেতা শঙ্কর রাওসহ অন্তত ২৯ জন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে রাজ্যটির কানকার জেলায় এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে, যার মধ্যে একে-৪৭ ও ইনসাস রাইফেল রয়েছে। নিহত শঙ্করের মাথার দাম ২৫ লাখ রুপি ঘোষণা করেছিল ভারত সরকার।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, কানকার জেলার বিনাগান্দা জেলার একটি বনে এ বন্দুকযুদ্ধ হয়েছে। এতে আইনশৃঙ্খলা বাহিনীর তিন সদস্য আহত হয়েছেন। জেলা সংরক্ষিত বাহিনী (ডিআরজি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এ অভিযানে অংশ নেয়।

আহত তিনজনের মধ্যে দুজন বিএসএফ সদস্য। তাদের অবস্থা আশঙ্কামুক্ত। তবে আহত ডিআরজি সদস্যের অবস্থা আশঙ্কাজনক। তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, পরে তাদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়।

সূত্র জানায়, দুপুর ২টার দিকে ডিআরজি-বিএসএফ যৌথ অভিযান শুরু করলে মাওবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধ শুরু হয়। মাওবাদী দমনে ২০০৮ সাল থেকে রাজ্যটিতে ডিআরজি মোতায়েন রয়েছে। সন্ত্রাসবাদ রুখতে তাদের সঙ্গে কাজ করছে বিএসএফ।

গত মাসে ছত্তিশগড়ে আরেকটি বন্দুকযুদ্ধ হয়েছিল। ওই ঘটনায় দুই মাওবাদী ও আইনশৃঙ্খলা বাহিনীর এক সদস্য নিহত হয়েছিলেন। ঘটনাস্থল থেকে তখন বন্দুক, বিস্ফোরক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত অন্যান্য উপাদান উদ্ধার করা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com