রবিবার, ১০:১৩ পূর্বাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

জিম্মি জাহাজেই ঈদের নামাজ পড়লেন নাবিকরা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
  • ১১৯ বার পঠিত

বাংলাদেশের জাহাজ এমভি আবদুল্লাহ জিম্মি করেছে সোমালিয়ায় জলদস্যুরা। জিম্মি থাকা ২৩ নাবিক ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন সেই জাহাজেই।

আজ বুধবার সোমালিয়ায় ঈদুল ফিতর উদযাপন হচ্ছে। জাহাজে ঈদের নামাজ পড়ে একসঙ্গে ছবিও তোলেন নাবিকরা।

জাহাজটির মালিকপক্ষ কেএসআরএম গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘নাবিকরা ঈদের নামাজ জাহাজেই আদায় করেছেন। তারা ভালো আছেন। আমরা কম সময়ের মধ্যে তাদের দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টা অব্যাহত রেখেছি। আশা করি যত দ্রুত সম্ভব প্রতীক্ষার অবসান হবে এবং সংকট নিরসন হবে।’

জানা গেছে, জাহাজে ঈদের নামাজের পরে নাবিকরা কোলাকুলি করেন এবং পরস্পরের মধ্যে শুভেচ্ছা বিনিময় করেন। দেশে থাকা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তারা। ঈদের শুভেচ্ছাও বিনিময় করেন।

সোমালিয়ার জলদস্যুদের কাছে জিম্মি জাহাজ ও নাবিকদের উদ্ধারের বিষয়ে আজ পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘জলদস্যুদের হাত থেকে নাবিক এবং জাহাজ দুটোই উদ্ধার করার ক্ষেত্রেই অল্প সময়ের মধ্যে অনেক অগ্রগতি হয়েছে। আশা করছি, শিগগির তাদেরকে মুক্ত করতে পারব। তবে উদ্ধারের দিনক্ষণ বলাটা কঠিন।’

সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা নাবিকদের পরিবারকে আশ্বস্ত করতে চাই, সরকার সর্বাত্মকভাবে চেষ্টা করছে। প্রথমত যারা অপহরণ করেছে তাদের সঙ্গে বিভিন্ন পক্ষের মাধ্যমে আলোচনা চলছে। দ্বিতীয়ত তাদের ওপর মনস্তাত্ত্বিক প্রচুর চাপ তৈরি করা হয়েছে। নাবিকরা ভালো আছেন, নিয়মিতভাবে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছেন, এমনকি ভিডিও কলেও কথা বলছেন। সুতরাং যে উদ্বেগটা কিছু দিন আগে ছিল, সেটি এই মুহূর্তে নেই।’

প্রসঙ্গত, গত ১২ মার্চ ভারত মহাসাগর থেকে ২৩ নাবিকসহ বাংলাদেশের জাহাজ এমভি আবদুল্লাহ জিম্মি করে সোমালিয়ার জলদস্যুরা। পরে সেই জাহাজ সোমালিয়ায় নিয়ে যায় তারা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com