শুক্রবার, ০৫:৫৭ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

আদিয়ালা জেলে কুরেশির সাথে কোলাকুলি করে ঈদ উদযাপন করলেন ইমরান খান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
  • ১৫৪ বার পঠিত

জেলখানায় ঈদের নামাজ পড়লেন তেহরিকে ইনসাফ পাকিস্তানের (পিটিআই) শীর্ষ দুই নেতা ইমরান খান ও মাহমুদ কুরেশি। এ সময় তারা পরস্পরের সাথে গলা মিলিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেন।

বুধবার (১০ এপ্রিল) জিও নিউজ জানিয়েছে, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী কুরেশি আদিয়ালা জেলের কেন্দ্রীয় মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন।

এই মসজিদে অনুষ্ঠিত ঈদের জামাতে কয়েদিদের পাশাপাশি পুলিশ সদস্য ও জেলখানা সংশ্লিষ্টরাও অংশ নেন।

এই মসজিদের নামাজে বিশেষ নিরাপত্তা ব্যব্স্থা গ্রহণ করে পাকিস্তান পুলিশ।

বাংলাদেশ ও ভারতের বেশিভাগ জায়গায় আগামীকাল বৃহস্পতিবার ঈদ অনুষ্ঠিত হবে। কিন্তু মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে আজ বুধবারই পাকিস্তানে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। কারণ, গতকাল দেশটির বিভিন্ন জায়গায় শাওয়াল মাসের চাঁদ দেখা যায়।

সূত্র : জিও নিউজ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com