শুক্রবার, ০৫:৫৭ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

‘পৃথিবীর কোনো শক্তিই আমাদের রাফাহ আক্রমণ থেকে বিরত রাখতে পারবে না’

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
  • ১৫৬ বার পঠিত

পৃথিবীর কোনো শক্তিই আমাদের রাফাহ আক্রমণ থেকে বিরত রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু বলেছেন, দক্ষিণ গাজার শহর রাফাসহ হামাসের সমস্ত ব্রিগেডকে নির্মূল করার লক্ষ্য নিয়ে ইসরাইল এগিয়ে যাবে।

তিনি বলেন, পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যে- আমাদের বাধা দেবে। অনেক শক্তি আছে যারা বাধা দেয়ার চেষ্টা করছে। কিন্তু এটি কখনো সম্ভব না। যা করেছে তা অতীত, এটি আর কখনো হতে দেয়া হবে না।

ইসরাইলের সামরিক বাহিনী বলেছে যে- চারটি হামাস ব্রিগেড রাফাহতে কাজ চালিয়ে যাচ্ছে। যেখানে প্রায় দেড় মিলিয়ন বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় দিচ্ছে।

এদিকে নেতানিয়াহুর রাফাহ হামলা পরিকল্পনার বিষয়ে সমালোচকরা সতর্ক করে বলেছেন, এটি বেসামরিক জনগণের জন্য আরো ‘বিপর্যয়’ বয়ে আনবে।
সূত্র : আল-জাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com