বুধবার, ০৮:৩৯ অপরাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

জনশূন্য রুমা উপজেলার ৭ পাড়া

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ১৩১ বার পঠিত

যৌথ বাহিনীর অভিযান ও সন্ত্রাসী হামলার ভয়ে বান্দরবানের রুম উপজেলার সাতটি পাড়া এখন জনশূন্য হয়ে পড়েছে। আতঙ্ক-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলার লোকজন।

মুনন্নুয়াম পাড়া, বাসলাং পাড়া, আর্থা পাড়া, ব্যাথেল পাড়া, মুলপি পাড়া, হেপি হিল, পাইন্দু পাড়ার প্রায় ২০০ পরিবার এখন এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। এলাকাগুলো এখন থমথমে।

এদিকে যৌথ অভিযানে আটক ৫৩ জনকে মঙ্গলবার দুপুরে আদালতে তোলা হবে। আটক ৫৩ জনের মধ্যে ১৮ জন নারী সদস্য রয়েছে। ৫৩ জনের মধ্যে অনেকেই কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্য ও তাদের সহযোগী।

এর আগে, সোমবার রাতে তাদের রুমা উপজেলা থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থায় বান্দরবান সদর থানায় নিয়ে আসা হয়। যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাদের রুমা উপজেলার ব্যাথেল পাড়াসহ বেশ কয়েকটি এলাকা থেকে আটক করে।

এদিকে রোববার রাত থেকে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর কম্বিং অপারেশন শুরু হয়েছে বান্দরবানে। জেলার রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় এই অভিযান চলছে। অভিযানে ঢাকা থেকে নিয়ে আসা হয়েছে চারটি সাঁজোয়া যান এপিসি। এছাড়া নিরাপত্তা বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে। উপজেলাগুলোতে এখন থমথমে অবস্থা বিরাজ করছে। বন্ধ রয়েছে সব ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম। এছাড়া রুমা উপজেলায় যান চলাচল বন্ধ রয়েছে। সন্ধ্যার পর বন্ধ হয়ে যাচ্ছে বাজারগুলো।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com