মঙ্গলবার, ০৬:৫০ পূর্বাহ্ন, ১৮ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
নামবিভ্রাটে ট্রেনে হামলার ঘটনায় আলোচনায় ‘ভুল’ অন্তরা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় যেকোনও দিন বাংলাদেশের ৩ লাখ রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা হিসেবে মিয়ানমারের স্বীকৃতি পশ্চিমবঙ্গে কংগ্রেসের মুসলিম নেতা ও তার ছেলেকে গুলি করে হত্যা ১৮০ দিন পূর্তিতে সরকারের কর্মযজ্ঞের ১০ দিক তুলে ধরলেন মাহ্‌দী আমিন প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ সৌদির ক্রাউন প্রিন্সের হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী জিয়া পরিবার দেশের প্রতিটি সংকটে জাতিকে পথ দেখিয়েছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার হাতুরি পেটা, যুবক হাসপাতালে 

যুবলীগ নেতাকে ‘হত্যার হুমকির’ অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ৩৫১ বার পঠিত

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় আওয়ামী লীগ নেতার হাত থেকে বাঁচতে থানায় জিডি করেছেন যুবলীগ নেতা।

সোমবার বিকালে জীবনের নিরাপত্তা চেয়ে কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি চন্দন বিশ্বাসের (৬৮) বিরুদ্ধে থানায় জিডি করেন কলমাকান্দা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস।

চন্দন বিশাস ও পলাশ কান্তি বিশ্বাস সম্পর্কে তারা দুজনে একই গোষ্ঠীর ভাই এবং স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

এ বিষয়ে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস বলেন, আমি আমার আসনের এমপির রাজনীতি করে থাকি। বন্যায় দুর্গতদের জন্য জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এমপির নামের ত্রাণ বরাদ্দ আসে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি চন্দন বিশ্বাস তা গ্রহণ করতে চাইলে আমি এমপির পক্ষে তা বাধা দিই।

এ কারণে তিনি (চন্দন বিশ্বাস) গত রোববার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যলয়ের সামনের রাস্তায় আমাকে পেয়ে ‘গুলি করে খুন করে গুম করবেন’ বলে ভয়ভীতি প্রদর্শন করেন। এ সময় মারমুখী হলে উপস্থিত লোকজন মারপিঠের হাত থেকে আমাকে রক্ষা করেন।

এর আগেও দলীয় অফিসে তিনি (চন্দন বিশ্বাস) একাধিকবার মানুষকে গুলি করে হুমকি-ধমকি দিয়েছেন। তাই জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেন বলে জানান যুবলীগের ওই নেতা।

এ ব্যাপারে উপজেলা আ.লীগের সভাপতি চন্দন বিশ্বাস জানান, তারে (পলাশ কান্তি বিশ্বাস) আমি কেন গুলি করতে যাব। বাটপারি করতে-করতে আর জায়গা পায় না। মিথ্যা ও বানোয়াট। সে কি মানুষটা, তারে গুলি করে আমার কি লাভ হবে। চড়-থাপ্পড় খাইতে পারে।

কলমাকান্দা থানার ওসি মো. আবদুল আহাদ জিডির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, নিয়মানুযায়ী জিডি গ্রহণ করে তা আদালতে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশ পেলে তদন্ত করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com