শুক্রবার, ০৫:৪৯ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

গাজায় ‘মৃত্যু ও ধ্বংস’ ডেকে এনেছে ইসরায়েল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ১২৪ বার পঠিত

জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বলেছেন, ‘গাজায় ইসরায়েলের সামরিক অভিযান ফিলিস্তিনিদের জন্য ‘শুধুই মৃত্যু ও ধ্বংস’ নিয়ে এসেছে।

গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার ছয় মাস পর গতকাল শুক্রবার এক বক্তৃতায় জাতিসংঘের প্রধান বলেছিলেন, ‘কোনো কিছুই ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সম্মিলিত শাস্তিকে সমর্থন করতে পারে না।’

তিনি বলেন, ‘জীবন ছিন্নভিন্ন হয়ে গেছে। আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি শ্রদ্ধা ক্ষুণ্ন হয়েছে।’

গুতেরেস বলেন, ‘১০ দিন আগে রাফাহ ক্রসিং পরিদর্শনের সময়, আমি প্রবীণ মানবতাবাদীদের সঙ্গে দেখা করেছি, যারা আমাকে স্পষ্টভাবে বলেছিলেন যে গাজার এমন সঙ্কট এবং দুর্ভোগ তারা কখনও দেখেননি।’

ফিলিস্তিনিদের দুর্ভোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘যখন সাহায্যের দরজা বন্ধ করা হয়, তখন অনাহারের দরজা খুলে যায়। অর্ধেকেরও বেশি জনসংখ্যা -১০ লাখেরও বেশি মানুষ-বিপর্যয়কর ক্ষুধার মুখোমুখি। গাজার শিশুরা আজ খাদ্য ও পানির অভাবে মারা যাচ্ছে।’

গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে, স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে ৩৩ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। কয়েক লাখ লোক বাস্তুচ্যুত হয়েছে এবং সাহায্য সংস্থাগুলি সতর্ক করেছে যে স্ট্রিপটি দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে।

জাতিসংঘের মহাসচিব আন্তরিকভাবে আশা করেন, ইসরায়েল দ্রুত এবং কার্যকরভাবে গাজা উপত্যকায় সাহায্যের প্রবেশাধিকার বাড়াবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com