শুক্রবার, ০৫:৩৭ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

শান্তিচুক্তি করতে হামাসকে চাপ দিতে মিসর, কাতারকে অনুরোধ যুক্তরাষ্ট্রের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ১১৯ বার পঠিত

গাজায় যুদ্ধবিরতি এবং বন্দী বিনিময় চুক্তিতে রাজি হতে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের ওপর চাপ প্রয়োগ করার জন্য মিসর ও কাতারকে অনুরোধ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কায়রোতে চলতি সপ্তাহে নতুন করে শান্তি আলোচনা শুরুর প্রেক্ষাপটে শুক্রবার চিঠি লিখে এই অনুরোধ করেন বাইডেন।

এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, সিআইএ পরিচালক বিল বানর্স কায়রো আলোচনায় মার্কিন আলোচক দলের নেতৃত্বে থাকবেন।

এদিকে বাইডেন প্রশাসনের এক সিনিয়র মার্কিন কর্মকর্তা বলেছেন, বন্দী মুক্তি আলোচনা নিয়ে বাইডেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তা আল-সিসি এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-সানির কাছে চিঠি লিখে, ‘একটি চুক্তিতে রাজি হওয়া এবং তা মেনে চলতে হামাসের প্রতিশ্রুতি নিশ্চিত করতে তাদের প্রতি তিনি অনুরোধ করেছেন।’

বাইডেন বৃহস্পতিবার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে টেলিফোনে কথা বলেছেন। এ সময় তারা বন্দী আলোচনা নিয়ে কথা বলেন।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি বলেন, বাইডেন ইসরাইলি প্রতিনিধিদলকে ক্ষমতা দিতে নেতানিয়াহুকে অনুরোধ করেন, যাতে তারা যত দ্রুত একটি চুক্তিতে রাজি হতে পারেন।

বর্তমান প্রস্তাব অনুযায়ী ইসরাইল ও হামাসের মধ্যে ছয় সপ্তাহের যুদ্ধবিরতির কথা বলা হয়েছে। এ সময় হামাসের হাতে আটক অসুস্থ, বয়স্ক ও আহতদের মুক্তি দেয়া হবে। ইসরাইলও তাদের কারাগারে আটক ফিলিস্তিনিদের মুক্তি দেবে।

তবে হামাস বলছে, গাজায় স্থায়ী যুদ্ধবিরতি, সেখান থেকে ইসরাইলি বাহিনী প্রত্যাহার এবং উত্তর গাজায় ফিলিস্তিনিদের প্রত্যাবর্তনের সুযোগ না দেয়া হলে তারা কোনো শান্তিচুক্তি করবে না। তারা মনে করছে, বন্দীদের মুক্তি দিয়ে ইসরাইল আরো ভয়াবহভাবে হামলা চালাবে।

সূত্র : আল জাজিরা, জেরুসালেম পোস্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com