মঙ্গলবার, ০৮:৩২ অপরাহ্ন, ০১ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সুসংগঠিতভাবে দলকে এগিয়ে নেওয়ার আহ্বান গৌরনদীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জহির উদ্দিন স্বপনের ‘ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের’ প্রশ্নে ক্ষুব্ধ ট্রাম্প যা বললেন সিলেট ওসমানী বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু রানা প্লাজা ধস: আবারও যুক্তিতর্কের প্রয়োজনে পেছাল রায়ের তারিখ একাদশে ভর্তির আবেদন শুরু কাল, ক্লাস ২৩ সেপ্টেম্বর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী কোন দেশের পর্যটক সবচেয়ে ভদ্র? টিপসে ও খরচে কারা এগিয়ে জনগণের আস্থা ও জনপ্রিয়তা ধরে রাখাই বিএনপির বড় চ্যালেঞ্জ: রিজভী পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিদেশি নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ

সাজানো গোছানো প্রহসনের নির্বাচনের জন্য বাংলাদেশ সৃষ্টি হয়নি : মঈন খান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ১১৯ বার পঠিত

সরকার নির্বাচন কিভাবে করে, সেটা তো বিশ্ববাসী জানেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেছেন, সাজানো গোছানো প্রহসনের নির্বাচনের জন্য তো বাংলাদেশ সৃষ্টি হয়নি।

আজ বৃহস্পতিবার কারান্তরীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের পরিবারের সদস্যদের সাথে দেখা করতে শান্তিনগরের বাসায় যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান।

এসময় সোহেলের বড় মেয়ে বাবাকে নিয়ে প্রতিক্রিয়া জানান। ন্যায় বিচার চান। বলেন, ঈদ আসছে। কিন্তু আমাদের মনে কোনো ঈদ নেই।

মঈন খান বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশ সরকার ব্যর্থ হয়েছে। রোহিঙ্গা আসার পর সরকার একের পর এক আলোচনা করে গেল, কিন্তু এখন রোহিঙ্গা বিষয়টি কোথায় দাঁড়িয়েছে। এর আগেও দেশের রোহিঙ্গা এসেছিল শান্তিপূর্ণ আলোচনা মাধ্যমে তাদের দুইবার ফিরিয়ে দেয়া হয়েছে। একবার বেগম খালেদা জিয়ার সময় আর একবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় রোহিঙ্গাদের শান্তিপূর্ণ মাধ্যমে ফিরিয়ে দেয়া হয়েছে মিয়ানমারে।

সরকার যেখানে হাত দিয়েছে, সেখানেই ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, এরা দু’টি জায়গায় সফল হয়েছে। একটি হলো বিরোধী দলকে দমন করতে, আরেকটি এদেশের দরিদ্র মানুষের অর্থবিদেশে পাচার করতে এবং দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিতে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com