বুধবার, ১২:৩৯ অপরাহ্ন, ১০ জুন ২০২৬, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
লাইনচ্যুত বগি উদ্ধারে যাওয়া রিলিফ ট্রেনও লাইনচ্যুত সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী, চার দশক ধরে বাংলাদেশ একটি আস্থা ও নির্ভরতার নাম হঠাৎ করেই ইরানে হামলা চালালো যুক্তরাষ্ট্র সংঘাতের মধ্যে নতুন ৫ পারমাণবিক স্থাপনা নির্মাণের ঘোষণা ইরানের ইসলামী ব্যাংকে অনিয়মগুলো মনে হয় ইসলামের নামেই হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নাসির-তামিমার মামলায় কোন ধারায় কি সাজা? সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভারসম্যপূর্ণ পররাষ্ট্র নীতি অনুসরণ করছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পেনাল্টি থেকে মেসির গোল, ৩-০তে আইসল্যান্ডকে উড়াল আর্জেন্টিনা বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা

যুক্তরাষ্ট্রে লরির ভেতর থেকে ৪৬ অভিবাসীর লাশ উদ্ধার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ২২৩ বার পঠিত

যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি লরির ভেতর থেকে অন্তত ৪৬টি লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া সঙ্কটাপন্ন আরো অন্তত ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা অভিবাসী বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত থেকে প্রায় ২৫০ কিলোমিটার (১৫০ মাইল) দূরে টেক্সাসের স্যান অ্যান্টোনিওতে ঘটনাটি ঘটে।

ঠিক কতজন মারা গেছে, তা জানা যায়নি। স্থানীয় পুলিশ এখনো এ ব্যাপারে মন্তব্য করেনি।

তবে সিটি কাউন্সিলওম্যান আদ্রিয়ানা রোচা গার্সিয়া বলেন, সেমি-ট্রাকটির ভেতর থেকে ৪৪ অভিবাসীর লাশ উদ্ধার করা হয়েছে। তিনি জানান, স্যান অ্যান্টোনিও পুলিশপ্রধান তথ্যটি তাকে জানিয়েছেন।

কেস্যাট টিভি চ্যানেলের ভাষ্যমতে, স্যান অ্যান্টোনিও’স সাউথওয়েস্ট সাইডে একটি রেললাইনের পাশে গাড়িটি পাওয়া যায়। তবে গাড়িটির চালক পালিয়ে গেছেন। তাকে খোঁজা হচ্ছে।

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট এ ঘটনার জন্য প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করে বলেছেন যে তার ‌সীমান্ত উন্মুক্ত করার প্রাণঘাতী নীতির’ ফল হলো এই দুর্ঘটনা।
আর মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী মারসেলো এবার্ড বলেন, তাদের রাষ্ট্রদূত ঘটনাটি খতিয়ে দেখতে ঘটনাস্থলে রওনা হয়ে গেছেন। তবে তিনি বলেন, মৃতদের পরিচয় এখনো অজ্ঞাত।

নগরীটিতে এখন প্রচণ্ড গরম আবহাওয়া বিরাচ করছে। সোমবার সেখানে তাপমাত্রা দাঁড়ায় ৩৯.৪ ডিগ্রি সেলসিয়াস।
সূত্র : বিবিসি ও সিএনএন

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com