শুক্রবার, ০৫:১৪ পূর্বাহ্ন, ০১ মে ২০২৬, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
২৩৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে : আইনমন্ত্রী এক লাখ টন ডিজেল কিনছে সরকার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেটের নদ-নদীতে বেড়েছে পানি, বন্যার শঙ্কা গৌরনদী ইউএনওর বিরুদ্ধে ষরযন্ত্র করে মিথ্যাচার চালানোর অভিযোগ গৌরনদী পৌর এলাকায় উদ্বেকজনক মাত্রায় চুরির প্রবণতা বেড়েছে। দুই মাসের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের অস্বাভাবিক হারে বাড়বে তেলের দাম, কটাক্ষ ইরানি স্পিকারের ৫ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ৮ কর্মকর্তা বদলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

২ বছর বেশি সময়ের পর কলকাতা-খুলনা-ঢাকা বাস চলাচল শুরু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ১৯৪ বার পঠিত

দুই বছর তিন মাস বন্ধ থাকার পর খুলনা রুটে আবারো ভারত-বাংলাদেশের বাস সার্ভিস চালু হয়েছে।

সোমবার শ্যামলী পরিবহনের একটি বাস কলকতার করুনাময় টার্মিনাল থেকে ২৮ জন যাত্রী নিয়ে বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করে। পুলিশ নিরাপত্তায় বাসটি সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটের দিকে খুলনার নিউমার্কেট এলাকায় পৌঁছায়।

শ্যামলী পরিবহনের কর্ণধর অবনী কুমার ঘোষ জানান, দীর্ঘ দিন পর সড়ক পথে বাংলাদেশে আসতে পেরে খুব ভালো লাগছে। করোনার কারণে ২০২০ সালের ১২ মার্চ এই সার্ভিসটি বন্ধ হয়ে যায়। খুলনাবাসী অনুপ্রেরণায় সার্ভিসটি আবার চালু করেছি।

তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় সব জিনিসের দাম বেড়ে গেছে। মানুষের আয় কমে গেছে। নূন্যতম ভাড়ায় খুলনার মানুষ যেন কলকাতায় যেতে পারে সেদিকে তিনি দৃষ্টি রাখবেন। সবেমাত্র সার্ভিসটি চালু হয়েছে। সামনে ঈদের উৎসব ও পুজোয় যাত্রীদের সংখ্যা বাড়বে বলে তিনি মনে করেন।

অবনী কুমার বলেন, সর্বমোট ২৮ জন যাত্রী নিয়ে বেনাপোল বন্দর হয়ে খুলনা এসেছি। এখন ঢাকার উদ্দেশে রওনা হবো। পরবর্তীতে প্রতিদিন কলকাতা থেকে বেনাপোল হয়ে বাংলাদেশে তিনটি গাড়ি রান করবে।

ঢাকা, খুলনা ও কোলকাতা রুটের বাস সার্ভিস পরিবহনের মাধ্যমে খুলনা থেকে অল্প সময়ের মধ্যে কলকাতায় পৌঁছানো সম্ভাব হবে।

কলকাতার বাসিন্দা যাত্রী সীমা দাস বলেন, প্রত্যেক দেশের সাথে মেল বন্ধন হয় বাস ট্রেন বা বিমানের মাধ্যমে। তার মধ্যে কোনো একটি যানবহন বন্ধ হয়ে গেলে দু’দেশের পক্ষে অনেক অসুবিধা হয়ে যায়। এটা দু’দেশের জন্য অনেক আনন্দের বিষয়।

কলকাতার ফ্যাশন ডিজাইনার ইরাণী মিত্র বলেন, ঢাকায় একটি অনুষ্ঠানে অংশগ্রহণের উদ্দেশে এসেছি। বাস সার্ভিসটি ছিল না। দুই বছর বন্ধ থাকার পর সার্ভিসটি চালু হয়েছে। বন্ধের পর প্রথম যাত্রী এবং অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যেতে পেরে খুবই ভালো লাগছে। একইসাথে পদ্মা সেতু দিয়ে প্রথম যাত্রা করবো। এটি একটি উপরি পাওনা। এটিও একটি অ্যাওয়ার্ড আমার কাছে। বাস কর্তৃপক্ষের ব্যবস্থাপনা খুবই ভালো। তাদের সার্ভিস ও ব্যবহারে আমি আপ্লুত।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com