শুক্রবার, ০৫:২৫ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

রোলেক্স ঘড়ির খোঁজে পেরুর প্রেসিডেন্টের বাসভবনে ৭ ঘণ্টা তল্লাশি!

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ১২৮ বার পঠিত

বিলাসবহুল রোলেক্স ঘড়ির খোঁজে পেরুর প্রেসিডেন্ট দিনা বালুয়ার্তের (৬১) বাসভবনে চলেছে ৭ ঘণ্টাব্যাপী তল্লাশি। ঘড়ি ব্যবহারে দুর্নীতির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

তবুও পদত্যাগ করবেন না বলে জানিয়ে দিয়েছেন দিনা।

এক সংবাদ সম্মেলনে দিনা জানিয়ে দেন, তিনি পদত্যাগ করবেন না। সেই সঙ্গে বাড়িতে তল্লাশিকে ‘অপমানজনক’ বলে মন্তব্য করেন তিনি।

 

স্থানীয় সময় শনিবার সকালে তার প্রেসিডেন্ট বাসভবনের সামনে জড়ো হয়েছিল ৪০  সরকারি কর্মকর্তা। অভিযোগ অনুযায়ী, দামি ঘড়ির সংগ্রহ গোপন রেখেছিলেন তিনি।

স্থানীয় টেলিভিশন চ্যানেল ল্যাটিনাতে পুলিশ ও প্রসিকিউটর অফিসের যৌথ অভিযানের খবর প্রচার করা হয়।

জানা যায়, ৭ ঘণ্টা ধরে চলে তল্লাশি। প্রকাশিত ফুটেজে দেখা গেছে, রাজধানী লিমায় অবস্থিত বাসভবনটি ঘেরাও করে তদন্তকারী দল।

পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, বিচার বিভাগের অনুমোদন নিয়ে তল্লাশি চালানো হয়েছে। প্রেসিডেন্ট বিভিন্ন সরকারি অনুষ্ঠানে নানা ধরনের রোলেক্স ঘড়ি ব্যবহার করেছেন।

স্থানীয় গণমাধ্যমে এমন খবর প্রকাশের পর চলতি মাসে কর্তৃপক্ষ তার বিরুদ্ধে তদন্ত শুরু করে। তবে পুলিশের এমন কাণ্ডের তীব্র প্রতিবাদ জানান বালুয়ার্তে।

এ বিষয়ে দিনা বলেছেন, ‘আমি সরকারি প্রাসাদে পরিষ্কার হাত নিয়ে প্রবেশ করেছিলাম, ২০২৬ সালে আমি পরিষ্কার হাত নিয়েই প্রাসাদ ছেড়ে যাব।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com