রবিবার, ০১:৫৯ পূর্বাহ্ন, ০৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান জুলাই শেষ হবে সেদিনই, যেদিন জনগণের অধিকার নিশ্চিত হবে: জামায়াত আমির

ভারতে কমছে সংক্রমণ, বাড়ছে অ্যাকটিভ কেস

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ২৩২ বার পঠিত

ভারতের কোভিড পরিসংখ্যানে সাময়িক স্বস্তি। অনেকটাই কমল দেশের দৈনিক করোনা সংক্রমণ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিকতম পরিসংখ্যান অন্তত তেমনটাই বলছে। যদিও অ্যাকটিভ কেসের বাড়বাড়ন্ত অব্যাহত।

মঙ্গলবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত ১১ হাজার ৭৯৩ জন। মৃত্যু হয়েছে ২৭ জনের। অ্যাকটিভ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৯৬ হাজার ৭০০।

সোমবার দেশে করোনায় সংক্রমিত হয়েছিলেন ১৭ হাজারের বেশি মানুষ। মঙ্গলবারের পরিসংখ্যান তুলনায় খানিকটা স্বস্তিদায়ক। ১৭ হাজার থেকে দৈনিক আক্রান্তের সংখ্যা কমে প্রায় ১২ হাজারের কোঠায়। যদিও মৃতের সংখ্যা সামান্য বেড়েছে সোমবারের তুলনায়। এনিয়ে দেশে মহামারীর বলি মোট ৫ লাখ ২৫ হাজার ৪৭। সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ২৭ লাখ ৯৭ হাজার ৯২। আক্রান্তের তুলনায় যা ৯৮.৫৭ শতাংশ।

তবে এসবের মাঝে দেশে হু হু করে বাড়তে থাকা অ্যাকটিভ কেসে চিন্তা জারি থাকছেই। প্রায় প্রতিদিনই গড়ে ২০০০ করে বাড়ছে অ্যাকটিভ রোগীর সংখ্যা। এবার তা ছুঁয়ে ফেলল প্রায় ৯৭ হাজার। যা আক্রান্তের তুলনায় ০.২২ শতাংশ। অ্যাকটিভ কেস নিয়ন্ত্রণ না করা গেলে সামগ্রিকভাবে কোভিড গ্রাফে স্বস্তি মিলবে না বলেই মত স্বাস্থ্য বিশেষজ্ঞদের।

এদিকে, বাংলাতেও ক্রমবর্ধমান কোভিড পজিটিভের সংখ্যা। সোমবার বর্ধমানের জনসভা থেকে করোনা নিয়ে নতুন করে রাজ্যবাসীকে সতর্ক করেন মুখ্যমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com