রবিবার, ০৯:১৭ পূর্বাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

সেনা কর্মকর্তাসহ ৩ জন আশ্রয় নিয়েছে বাংলাদেশে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ১১৪ বার পঠিত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্ত দিয়ে মিয়ানমারের সেনাবাহিনীর এক কর্মকর্তাসহ দুই সদস্য আশ্রয় নিয়েছে। তাদের নিরস্ত্র করেছে বাংলাদেশ বর্ডার গার্ড-বিজিবি।

আজ শনিবার ভোর ৫টার দিকে এই তিন সদস্য সীমান্ত দিয়ে ঢুকে বাংলাদেশের অভ্যন্তরে লোকালয়ে এসে আশ্রয় নেয়। পরে স্থানীয়রা খবর দিলে বিজিবি তাদের নিরস্ত্র করেছে। তাদের নাইক্ষ্যংছড়ি ব্যাটেলিয়ান সদরে নিয়ে আসা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মিয়ানমারে সে দেশের সেনাবাহিনীর সাথে বিচ্ছিন্নতাবাদী আরাকান আর্মির মধ্যে সংঘর্ষের জেরে টিকতে না পেরে বর্ডার গার্ড পুলিশ বিজিপি ও সেনাবাহিনীর সদস্যরা বাংলাদেশে এসে আশ্রয় নিচ্ছে।
এ নিয়ে গত তিন সপ্তাহে মিয়ানমার থেকে ১৭৭ জন বিজিপি ও তিন সেনাবাহিনীর সদস্য বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে। এদের সবাইকে নাইক্ষ্যংছড়ির বিজিবি ব্যাটেলিয়ন সদরের স্কুল ভবনে রাখা হয়েছে। শিগগিরই তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হবে বলে বিজিবির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

জানা গেছে, বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের সবকয়টি সীমান্ত ক্যাম্প ইতোমধ্যে আরাকান আর্মি দখল করে নিয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com