মঙ্গলবার, ০৭:১৬ অপরাহ্ন, ১৮ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

টেকনাফে অপহরণের শিকার আরও ৬ জন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ১২৮ বার পঠিত

কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকা থেকে আরও ছয় জন অপহরণের শিকার হয়েছেন। অপহরণকারীরা অপহৃত পরিবারের কাছে মুক্তিপণ দাবি করছে বলে জানা গেছে। আজ বুধবার সকালে টেকনাফের হোয়াইক্যং রৈক্ষ্যং বাদিবন্যা পাহাড়ি এলাকায় জঙ্গল কাটতে ও গরু চরাতে গিয়ে অপহরণের শিকার হন তারা।

অপহৃতরা হলেন টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের করাচি পাড়া এলাকার জুনাইদ (১২), মোহাম্মদ নুর (১০), শাকিল(১৫), ফরিদ আলম (৩৫), আকতার(২৫), ইসমাইল প্রকাশ সোনায়া(২৪)। এ ছাড়া গতকাল মঙ্গলবার উপজেলার হোয়াইক্যং কম্বনিয়া পাহাড়ি এলাকায় গরু চরাতে গিয়ে আরও দুইজন অপহরণের শিকার হন।

এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শাহা জালাল বলেন, ‘এলাকার লোকজনের কাছ থেকে অপহরণের বিষয়টি শুনেছি। কিভাবে অপহরণের শিকার হয়েছে তারা (অপহৃত) বিস্তারিত খোঁজ নিচ্ছি।’

অপহৃত শাকিলের বাবা লেদু মিয়া বলেন, ‘প্রতিদিনের মত আমার ছেলে শাকিল গরু চরাতে যায় হোয়াইক্যং বাদিবন্যা পাহাড়ে। দুপুরের সময় অপহরণকারী আমাকে ফোন করে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। আমি গরিব মানুষ মাঠি কেটে সংসার চালায়। টাকা না দিলে আমার ছেলে মেরে ফেলার হুমকি দেন অপহরণকারীরা। অপহরণকারীর কাছে ফরিদ আলম নামে আমার ভাইও রয়েছে। আমার ভাই ও ছেলেকে জীবিত অবস্থায় উদ্ধারের প্রশাসনের কাছে জোর দাবি জানাই।’

টেকনাফে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন, ‘আমি বিষয়টি এখনো জানি না। খোঁজখবর নিয়ে পরে জানানো হবে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com