মঙ্গলবার, ০৭:১৭ অপরাহ্ন, ১৮ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

চকরিয়ায় আবারও বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ১৩৩ বার পঠিত

কক্সবাজারের চকরিয়া উপজেলায় ধানক্ষেতে কাজ করার সময় বন্য হাতির আক্রমণে মো. বেলাল উদ্দিন নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় কামাল হোসেন নামে এক কৃষক আহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড চিতারবিল এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া কৃষক বেলাল হারবাং ইউনিয়নের ভান্ডারীরডেবা এলাকার জহর মল্লুক ফকিরের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেরাজ উদ্দিন। স্থানীয়দের বরাতে তিনি জানান, দুপুরে পাহাড়সংলগ্ন নিজের ধানক্ষেতে আগাছা পরিষ্কার করার সময় দলছুট একটি বন্য হাতি শুঁড় দিয়ে ধরে বেলাল উদ্দিনকে পায়ের নিচে পিষ্ট করে। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। একইভাবে কামাল হোসেন নামে আরেক কৃষককে আহত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

প্রসঙ্গত, প্রায় তিন মাস আগে ২৯ ডিসেম্বর চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ হারান আব্দুস সালাম নামের এক কৃষক। তার আগে ১৭ ডিসেম্বর বন্য হাতির আক্রমণে নিহত হন কবির আহমদ নামে স্থানীয় এক বৃদ্ধ। সব মিলিয়ে গত বছর চকরিয়ায় বন্য হাতির আক্রমণে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com