শুক্রবার, ০৫:০২ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

পশ্চিম তীরে ৭ অক্টোবর থেকে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৭০

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ১১৩ বার পঠিত

পশ্চিম তীরে ৭ অক্টোবর থেকে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। ২৪ মার্চ, রোববার ইসরায়েলের দৈনিক পত্রিকা ইয়েদিওথ আহরোনোথের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা  হয়েছে। এর ফলে অধিকৃত এই অঞ্চলে ইসরায়েলের বিমান হামলা বেড়ে যাওয়ার প্রমাণ পাওয়া যাচ্ছে।

ইয়েদিওথ আহরোনোথের প্রতিবেদনে বলা হয়েছে, গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি বিমান বাহিনী এই অঞ্চলে অন্তত ৫০টি বিমান হামলা চালিয়েছে। এর ফলে ৭০ জন নিহত হয়েছে। বিমান হামলায় মৃত্যুর এই সংখ্যা নজিরবিহীন। দ্বিতীয় ইন্তিফাদার পর থেকে বিমান হামলায় এত বেশি সংখ্যক ফিলিস্তিনি নিহত হয়নি।

প্রসঙ্গত, ইসরাইয়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনিদের একটি বড় বিদ্রোহ দ্বিতীয় ইন্তিফাদা নামে পরিচিত। এটি ২০০০ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত স্থায়ী হয়েছিল।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের বিশেষ করে শরণার্থী শিবিরে সম্ভাব্য অতর্কিত হামলা এড়াতে বিমান হামলা করেছিল ইসরাইয়েলি বাহিনী। এক্ষেত্রে ড্রোন এবং সামরিক বিমান উভয়ই ব্যবহার করা হয়েছিল।

এছাড়া গাজা যুদ্ধের কারণে অধিকৃত পশ্চিম তীরে  পর্যাপ্ত সেনা মোতায়েন না থাকায় ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে সরাসরি সংঘর্ষ এড়াতে বিমান হামলা বাড়িয়েছে ইসরায়েল।

ইসরায়েলি রাজনীতিবিদদের দাবি, হামাস পশ্চিম তীরে সশস্ত্র গোষ্ঠীগুলোকে রমজানের সময় ইসরায়েলি লক্ষ্যবস্তুগুলোর বিরুদ্ধে অভিযান চালানোর আহ্বান জানানোর চেষ্টা করছে।

এদিকে জাতিসংঘ জানিয়েছে, ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পূর্ব জেরুজালেমসহ অধিকৃত পশ্চিম তীরে ৪৩৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের মধ্যে ৪২১ জনকে ইসরায়েলি বাহিনী এবং ৯ জনকে ইহুদি বসতি স্থাপনকারীরা হত্যা করেছে। এ সময়ের মধ্যে পূর্ব জেরুজালেমসহ পশ্চিম তীরে প্রায় ৫ হাজার ফিলিস্তিনি আহত হয়েছে, যার মধ্যে ৭২৫ শিশু রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com