শুক্রবার, ০৫:০৩ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

ক্যানসারে আক্রান্ত ব্রিটিশ রাজবধূ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ১২৬ বার পঠিত

ফের দুঃসংবাদের ছায়া ব্রিটিশ রাজ পরিবারে। কিছুদিন আগেই ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর আসে। এবার ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর এসেছে ব্রিটিশ রাজবধূ কেট মিডলটনের। শুক্রবার (২২ মার্চ) এক্স (সাবেক টুইটার)- এ দেওয়া এক ভিডিও বার্তায় কেট মিডলটন একথা জানান। ভিডিওতে তিনি সুস্থ আছেন বলে জানান।

ভিডিওতে তিনি বলেন, সদ্যই তিনি তার ক্যানসার সম্পর্কে জেনেছেন এবং প্রাথমিক চিকিৎসা হিসেবে তার কেমোথেরাপি কোর্স শুরু হয়েছে। একটি দারুণ মেডিক্যাল টিম তা পরিচালনা করছে।

৪২ বছর বয়সী প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন জানিয়েছেন, গত জানুয়ারি মাসে তার পেটে একটি সার্জারি হয়েছিলো। তবে তা ক্যানসার সংক্রান্ত ছিলোনা। এরপর তার কিছু মেডিকেল টেস্ট হয়। সেসব টেস্টের রিপোর্টে জানা যায় তিনি ক্যানসারে আক্রান্ত হয়েছেন।

ভিডিও বার্তায় কেট বলেন, ‘এটি অবশ্যই একটি বিশাল ধাক্কা হিসাবে এসেছে। একটি কমবয়সী পরিবারের হিসেবে পরিস্থিতিকে যেভাবে মোকাবিলা করা দরকার আমি এবং উইলিয়াম তাই করছি।

তিন সন্তানের মা ও প্রিন্স উইলিয়ামের স্ত্রী কেটের শারীরিক পরিস্থিতি বেশ কিছুটা উদ্বেগের বিষয় ব্রিটিশ রাজ পরিবারের জন্য। সূত্র: সিএনএন

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com