শুক্রবার, ০৪:৫০ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

পদত্যাগের সিদ্ধান্ত ইসরায়েলের সেনাপ্রধানের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ১০৬ বার পঠিত

পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফের চিফ অব স্টাফ হার্জি হালেভি। চলতি বছরের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাসের মধ্যে দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন বলে জানিয়েছেন তিনি। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে জেরুজালেম পোস্ট।

প্রতিবেদনে বলা হয়, শুধু হালেভি একাই নন, সেনাবাহিনীর আরও বহু উচ্চপদস্থ কর্মকর্তাও তার সঙ্গে পদত্যাগ করবেন বলে জানা গেছে। কী কারণে তারা পদত্যাগ করবেন তা এখনও স্পষ্ট নয়। তবে ধারণা করা হচ্ছে, গত ৭ই অক্টোবর হামাসের আক্রমণ সম্পর্কে অগ্রিম সতর্ক না থাকায় এবং হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ার দায় নিয়ে তারা পদ ছাড়তে যাচ্ছেন।

কী কারণে তারা পদত্যাগ করবেন তা এখনও স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে, গত ৭ অক্টোবর হামাসের আক্রমণ সম্পর্কে অগ্রিম সতর্ক না থাকায় এবং হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ার দায় নিয়ে তারা পদ ছাড়তে যাচ্ছেন।

চলতি সপ্তাহের শুরুতে হালেভি বলেছিলেন, ‘৭ অক্টোবর যা ঘটেছিল তার জন্য আমি দায়ী। তারপর থেকে যা ঘটেছে এবং যা ঘটবে তার জন্যেও আমি দায়ী। আইডিএফ বর্তমানে যুদ্ধে রয়েছে, এবং এই মুহূর্তে, কেবলমাত্র যুদ্ধ করে যাওয়াটাই লক্ষ্য।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com