শুক্রবার, ০৪:৫১ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

আফগানিস্তানে তালেবানের রাজনৈতিক ঘাঁটিতে আত্মঘাতী হামলা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ১১৭ বার পঠিত

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের শহর কান্দাহারে বৃহস্পতিবার ভোরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত তিনজন নিহত এবং এক ডজনেরও বেশি লোক আহত হয়েছেন। কান্দাহারে তালেবানের রাজনৈতিক সদরদফতর অবস্থিত।

তালেবান কর্তৃপক্ষ বলেছে, সরকার-পরিচালিত নিউ কাবুল ব্যাংক-এর বাইরে লোকজন তাদের বেতন নেয়ার জন্য সমবেত হওয়ার সময় এক আত্মঘাতী বোমাবাজ তাদের শরীরে বাঁধা বোমায় বিস্ফোরণ ঘটায়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় কর্মকর্তারা জানান যে আহতদের একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে কেউ কেউ গুরুতর ভাবে আহত হন। তালেবানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কাবুলে বলেন, এই আক্রমণের বিষয়ে তদন্ত করা হচ্ছে।

এই প্রাণনাশী বোমা হামলার দায় তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী স্বীকার করেনি।

তালেবানের সর্বোচ্চ নেতা,হিবাতুল্লাহ আখুনজাদা কান্দাহারে বাস করেন। তিনি সেখান থেকেই কার্যত শাসন পরিচালনা করেন। সেখানেই তার এই গোষ্ঠীর জন্ম।

কান্দাহার থেকে আখুনজাদার নিয়মিত পাঠানো নির্দেশগুলো কাবুলের তালেবান সরকার বাস্তবায়ন করে। আখুনজাদা নিজে কান্দাহারের বাইরে তেমন একটা যান না।

ইসলামিক স্টেটের সাথে সম্পৃক্ত আইএস খোরাসান বা দায়েশ নিয়মিতভাবে দাবি করে যে তারা তালেবান সদস্যদের এবং দেশের সংখ্যালঘু শিয়াদের তাদের লক্ষ্যবস্তুতে পরিণত করে থাকে।
সূত্র : ভয়েস অব আমেরিকা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com