বুধবার, ১১:১৫ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

জনসেবা নয়, ক্ষমতায় টিকে থাকাই আ’লীগের একমাত্র লক্ষ্য : মঈন খান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ১১৪ বার পঠিত

দেশে কোনো নির্বাচনী ব্যবস্থা নেই, সরকার সব ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান।

তিনি বলেছেন, ‘শুধু রাজনীতি নয়, সমাজের সবকিছু গ্রাস করছে সরকার। ক্ষমতা হারানোর ভয়ে ভীতু তারা। জনগণের সেবা নয়, ক্ষমতায় টিকে থাকাই তাদের একমাত্র লক্ষ্য।’

বুধবার (২০ মার্চ) সকালে ধানমন্ডিতে ব্যারিস্টার রুহুল কবির কাজল ও ওসমান চৌধুরীর বাড়িতে সাক্ষাৎ করতে গিয়ে তিনি এ কথা বলেন।

মঈন খান বলেন, ‘দেশে যখন একদলীয় সরকার কায়েম হয়, তখন পরিস্থিতি এখনকার মতোই হবে। ক্ষমতা ধরে রাখার জন্য প্রশাসন ও বিচার ব্যবস্থাকে কুক্ষিগত করে রেখেছে সরকার। প্রতিটি ক্ষেত্রে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।’

এ সময় মেজর হাফিজকে নিয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এমন ঘটনা যত প্রকাশিত হচ্ছে, সরকার তত হেয় হচ্ছে। এতে স্পষ্ট হয়েছে, নির্বাচনের আগে সরকার বিরোধী দলগুলোকে কিভাবে আয়ত্তে আনতে চেয়েছিল।’

সরকারের সবধরনের কৌশল ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com