রবিবার, ০৮:১৫ পূর্বাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

পেঁয়াজের দাম কেজিপ্রতি কমলো ৩০ টাকা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ১১২ বার পঠিত

রমজানের আগে পেঁয়াজের দাম লাফিয়ে ৯০-১০০ টাকা কেজিতে পৌঁছেছিল। এতে করে ভোক্তাদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়। এর জেরে ভারত থেকে পেঁয়াজ আমদানির বিশেষ উদ্যোগ নিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। এখন বাজারে হালি জাতের পেঁয়াজ আসতে শুরু করায় সরবরাহ বেড়েছে। ফলে পেঁয়াজের দাম কেজিপ্রতি ৩০ টাকা কমেছে।

ঢাকার মালিবাগ, মগবাজার, কারওয়ান বাজার এবং শ্যামবাজারের খুচরা বাজারে খোঁজ নিয়ে জানা গেছে পাইকারি বাজারে পেঁয়াজের দাম কেজিপ্রতি ৪৫-৫৫ টাকায় নেমে এসেছে। খুচরা বাজারে কেজি বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকায়। দরকষাকষি করলে দাম আরও কমানো সম্ভব। কারওয়ান বাজারের মতো বড় পাইকারি বাজারগুলোতে পাঁচ কেজি পেঁয়াজ কিনলে কেজিপ্রতি মাত্র ৫৫ টাকায় পাওয়া যাচ্ছে।

সপ্তাহখানেক আগেও খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম ছিল ৯০ থেকে ১০০ টাকা। খুচরা ব্যবসায়ী শফিকুল ইসলাম জানান, ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে চাষীরা হালি পেঁয়াজ আগাম তুলতে শুরু করেছেন। ফলে বাজারে পেঁয়াজের সরবরাহ বেড়ে যায় এবং দাম কমে আসে।

বাংলাদেশে উৎপাদিত পেঁয়াজের বেশিরভাগই হালি জাতের, যা সাধারণত মার্চ মাসে বাজারে আসে। মুরিকাটা নামে আরেক জাতের পেঁয়াজ রয়েছে যেগুলোর ফলন কম হয় এবং সামান্য পরিমাণে আগেই বাজারে চলে আসে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com