শুক্রবার, ০৪:৫১ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

লেবাননের বিরুদ্ধে যুদ্ধের আহ্বান ইসরাইলের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ১১৮ বার পঠিত

ইসরাইলের বিরোধী দলীয় আইন প্রণেতা আভিগডর লিবারম্যান প্রধানমন্ত্রী নেতানিয়াহুর যুদ্ধ মন্ত্রিসভাকে লেবাননের বিরুদ্ধে যুদ্ধের আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সামাজিক মাধ্যম এক্সের এক পোস্টে লিবারম্যান বলেছেন, গাজা আক্রমণের ১৬৫ দিন পর এটা সবার কাছে পরিষ্কার যে- ইসরাইলি সরকার উত্তর অংশ ছেড়ে দিয়েছে।

ইসরাইল এবং লেবাননভিত্তিক হিজবুল্লাহ গাজা যুদ্ধের শুরুতে একে অপরের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করে। এ কারণে উত্তর ইসরাইল থেকে প্রায় ৮০ হাজার বাসিন্দাকে সরিয়ে নিয়েছে ইসরাইল।

নেতানিয়াহুর সাবেক প্রতিরক্ষামন্ত্রী যোগ করেছেন, ‘আমি যুদ্ধ মন্ত্রিসভা, স্টাফ প্রধান ও উত্তর কমান্ডের জেনারেলদের তাদের সচেতন হওয়ার জন্য এবং যুদ্ধকে শত্রুর অঞ্চলে স্থানান্তর করার জন্য আহ্বান জানাচ্ছি।’

এদিকে হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি হামলায় উপত্যকায় প্রায় ৩২ হাজার মানুষ নিহত হয়েছেন যা প্রতি ৭৩ জন বাসিন্দার মধ্যে একজনকে প্রতিনিধিত্ব করে। এছাড়া আরো ৭২ হাজার ৭৬০ জন আহত হয়েছেন।

ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অন্য বছরের মতো এবার রমজান যাপনের সুযোগ নেই। কারণ, শত শত মসজিদ গুঁড়িয়ে দেয়া হয়েছে। নগর-ভবন চুরমার করা হয়েছে। তাই জীবন যাপনের অনুসঙ্গ সংকীর্ণ হয়ে এসেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, চলমান গাজা যুদ্ধে অন্তত ১২ হাজার ৩০০ শিশু মারা গেছে।
সূত্র : আল-জাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com