রবিবার, ০৮:১৪ পূর্বাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

ডেঙ্গু মোকাবেলায় সারাদেশে সব হাসপাতাল প্রস্তুত রাখার নির্দেশ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ১০৮ বার পঠিত

দেশে ডেঙ্গু রোগীদের সময়মতো ও যথাযথ চিকিৎসাসেবা দিতে সব হাসপাতাল প্রস্তুত রাখার নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

মঙ্গলবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ডেঙ্গু ও চিকুনগুনিয়া নির্মূলে করণীয় বিষয়াদি নিয়ে ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়রের সাথে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, নির্দেশ দেয়া হচ্ছে যেন হাসপাতালগুলো প্রস্তুত রাখা হয়। রোগীরা যখন ডেঙ্গু আক্রান্ত হন বা জ্বর হয় তারা যেন অতি দ্রুত হাসপাতালে আসেন। অনেক সময় দেখা যায় অনেক দেরিতে আসেন। তখন কিছু করা যায় না। এই ম্যাসেজগুলো আমরা দিচ্ছি।

ডেঙ্গুর প্রজনন ও বিস্তার কিভাবে হয় সে বিষয়ে মানুষকে সচেতন করা হবে জানিয়ে তিনি বলেন, আমরা প্রিভেনশন নেব প্রতি ওয়ার্ডে, মানুষকে সচেতন করা, মানুষকে বোঝানো যে ডেঙ্গু কিভাবে হয়।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো: আতিকুল ইসলাম বলেন, আমরা প্রথমে ঠিকাদারের মাধ্যমে বিটিআই (মশার লার্ভা নিধনের জৈব কীটনাশক) এনেছিলাম। যার মূল্য ছিল ৮৫ লাখ টাকা। টেস্ট কেস হিসেবে বিটিআই আনা হয়েছিল। কিন্তু বিটিআই দেখেছি পাঁচ টন। যে ঠিকাদার নিয়ে এসেছেন সে এটাকে মিস ডিক্লিয়ারেশন করেছেন এবং যা ইচ্ছে তা-ই করেছেন। সোশ্যাল মিডিয়ায় বলেছেন আমরা হাজার হাজার কোটি টাকা বানিয়ে ফেলেছি। সেই পাঁচ টন বিটিআই আদালতের নির্দেশনার কারণে ব্যবহার করিনি। যে ঠিকাদার সে একবার জেলে যান, একবার জামিন নেন, এটা আদালতের ব্যাপার।

তিনি বলেন, আমরা এজন্য এখন ঢাকা উত্তর সিটি করপোরেশন সরাসরি প্রথমবারের মত বিটিআই আমদানি করতে যাচ্ছি। আজকে এখানে যারা বিশেষজ্ঞ আছেন ওনারাও বলেছেন কিভাবে অর্গানিক, বায়োলজিক্যাল ট্রিটমেন্ট করা যায়। বিটিআই হচ্ছে, বায়োলজিক্যাল ট্রিটমেন্টের মধ্যে উত্তম প্রস্তাব। এটি নিয়ে আমরা অলরেডি কাজ করেছি।

আতিকুল ইসলাম বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রথমবারের মতো এন্টামোলজি দিচ্ছে। রমজানের পরই আমরা এটা নিয়ে কাজ শুরু করব।

তিনি বলেন, গতবার জাপান গার্ডেনকে তিন কোটি ৮৭ লাখ টাকা জরিমানা করেছি। আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। গুলশান লেক যেদিন প্রথম পরিষ্কার করি সেখান থেকে কোটি কোটি মশা বের হয়ে যায়। আগামীকাল (বুধবার) উত্তরায় যাব, রাজউকের প্রতিটি খাল পরিষ্কার করার জন্য।

মেয়র বলেন, আমাদের প্রক্যেককে যার যার সংস্থার দায়িত্ব নিতে হবে। আপনারা দেখেছেন পেট্রোবাংলার নিচে লার্ভা পাওয়ায় পাঁচ লাখ টাকা করে জরিমানা করেছি।

তিনি বলেন, আমি কাউকে দোষ দিচ্ছি না। লেটস ওয়ার্ক টুগেদার। আমাদের কাজ চালিয়ে যেতে হবে এবং আমরা অবশ্যই ফল পাবো। আমরা আগের থেকে ভালো করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার এবং সব সংস্থাকে নিয়ে সিটি করপোরেশনে কাজ করব।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com