বুধবার, ১১:১৫ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

যুক্তরাষ্ট্র বাংলাদেশে পুতুল সরকার প্রতিষ্ঠা করতে চাচ্ছে : সজীব ওয়াজেদ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ১১১ বার পঠিত

প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের মন্তব্য প্রমাণ করে তারা‘পুতুল সরকার’ প্রতিষ্ঠা করতে চাচ্ছে।

নিজের ভেরিফায়েড ফেসবুক তিনি পেজে লিখেছেন,‘বাংলাদেশে যদি পুতুল সরকার ক্ষমতায় না আসে, তাহলে যুক্তরাষ্ট্রের মতে, কোনো নির্বাচনই ত্রুটিমুক্ত নয়!’

বিগত কয়েক মাসে বেশ কয়েকজন পররাষ্ট্রনীতি বিশ্লেষক ও সুশীল সমাজের প্রতিনিধি বাংলাদেশের বিষয়ে মার্কিন পররাষ্ট্রনীতির পদক্ষেপকে প্রশ্নবিদ্ধ ও সমালোচনা করেছেন।

বিশ্লেষক ও শিক্ষাবিদদের ধারাবাহিক কলাম ও সংবাদ বিশ্লেষণে দক্ষিণ এশিয়ার সবচেয়ে নবীন দেশটিকে ‘এককভাবে আলাদা’ করে ফেলার মনোভাব খুঁজে পেয়েছে।

ইসরায়েল ও গাজায় মার্কিন দৃষ্টিভঙ্গিও দেশের অভ্যন্তরে এবং বিশ্বজুড়ে ব্যাপকভাবে সমালোচিত হয়েছে কারণ এটি গাজায় যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘের প্রস্তাবে ভেটো দিয়েছে, ইসরাইলকে সহায়তা করেছে এবং মানবাধিকার সম্পর্কে প্রচার অব্যাহত রেখেছে।

এর আগে ব্লুমবার্গের ‘বাইডেন’স ডেমোক্রেসি ক্রুসেড গো’জ এস্ট্রে ইন বাংলাদেশ’ শীর্ষক এক নিবন্ধে বলা হয়, ‘ভিসা নিষেধাজ্ঞা ও বক্তৃতা যুক্তরাষ্ট্রকে অনেকের কাছে কেবল পক্ষপাতদুষ্ট ও স্বেচ্ছাচারী করে তুলছে।’

এমনকি ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের কর্মকাণ্ডেরও সমালোচনা করা হচ্ছে। বাংলাদেশের গণমাধ্যমের ওপর মার্কিন ভিসা নীতি প্রয়োগ নিয়ে রাষ্ট্রদূতের বক্তব্যকে বিদেশী কূটনীতিকের‘নজিরবিহীন আক্রমণ’ বলে মনে করছেন সুশীল সমাজের সদস্য ও সাংবাদিক নেতারা।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com