বৃহস্পতিবার, ০১:০৮ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি পরীক্ষার খাতায় আসছে শীতে ‘বউ’ চাইলেন দ্বাদশ শ্রেণির ছাত্র

পরিদর্শন বইয়ে যে প্রতিজ্ঞার কথা লিখলেন প্রধানমন্ত্রী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ১২৩ বার পঠিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকীতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর পরিদর্শন বইয়ে নিজের প্রতিজ্ঞার কথা উল্লেখ করে স্বাক্ষর করেন বঙ্গবন্ধুকন্যা।

পরিদর্শন বইয়েপ্রধানমন্ত্রী লিখেছেন, ‘আজ ১৭ মার্চ ২০২৪, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী। জাতীয় শিশু দিবস। আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তার আত্মার মাগফিরাত কামনা করছি। আজকের এই পবিত্র দিনে আমাদের প্রতিজ্ঞা বাংলাদেশের সকল শিশুর উন্নত ভবিষ্যৎ ও উন্নত জীবন নিশ্চিত করব।’

তিনি আরও লিখেছেন, ‌‘যে মহান ত্যাগের বিনিময়ে বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের স্বাধীনতা অর্জন করে দিয়েছেন, তার সুফল বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেব। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তুলব। ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’

এর আগে রবিবার সকাল সোয়া ১০টায় টুঙ্গিপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে জাতির পিতার সমাধিসৌধে শ্রদ্ধা প্রথমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। ১০টা ৪০ মিনিটে শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া ও মানাজাতে অংশ নেন তারা।

তার আগে সকাল ৭টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। এ সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com