মঙ্গলবার, ০৭:১৮ অপরাহ্ন, ১৮ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

চট্টগ্রামে বেসরকারি ব্যাংকে আগুন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ১৩৮ বার পঠিত

চট্টগ্রাম নগরের আমতল এলাকায় একটি বেসরকারি ব্যাংকের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার সন্ধ্যায় নগরের রাইফেল ক্লাব ভবনে ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক (ইউসিবি) জুবিলী রোড শাখা অফিসে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা সাতটার দিকে রাইফেল ক্লাব ভবনে ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক লিমিটেডের কার্যালয়ে আগুন লাগে। চন্দনপুরা ও নন্দনকানন ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুনের কারণ সম্পর্কে জানা যায়নি।

ইউসিবি ব্যাংকের জুবিলী রোড শাখার ব্যবস্থাপক (অপারেশনস) মো. মইনউদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘সন্ধ্যা সাতটার দিকে আগুনের ঘটনা ঘটে। এ সময় ব্যাংক বন্ধ ছিল। নিরাপত্তাকর্মী থেকে খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ফায়ার সার্ভিসের কর্মীরা আছেন। এখনো ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com